নভেম্বর ১৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সন্তোষ শিবান 'অশোকা' নির্মান করেছিলেন শাহরুখ খান আর কারিনা কাপুরকে নিয়ে। এবার রাজকুমার সন্তোষী ঘোষণা দিলেন ফের 'অশোকা' নামের আরেকটি ছবি নির্মাণের। এই ছবিতে রাজা অশোকের ভূমিকায় অভিনয় করবেন অজয় দেবগন। আর দেবগনের বিপরীতে কুরবাকির চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন বিপাশা বসু। খবর ভারতীয় ওয়েব্সাইটের।
সন্তোষী জানান, "ফেব্র"য়ারির শেষের দিকে আমরা অশোকার স্যুটিং শুরু করবো।"
'অপহরণ' , 'শিকার' এবং 'ওমকারা'র পর অশোকা হবে অজয় -বিপাশার একসঙ্গে করা চতুর্থ ছবি। অশোকার জন্য অজয়কে পছন্দ করার কারণ হিসেবে সন্তোষী বলেন, "তামাটে বর্ণের অজয়ের চোখের তীব্র দৃষ্টি চরিত্রটির জন্য লাগসই। তাছাড়া যে কোন ধরনের চরিত্র ফুটিয়ে তোলায় সে দক্ষ।"
একই বিষয় নিয়ে পুনরায় ছবি নির্মাণ প্রসঙ্গে সন্তোষী বলেন, "অশোকা একবার নির্মিত হলেও এবার নিয়ে আসব অন্য অশোকা। শিবানের অশোকা শেষ হয়েছে কলিঙ্গতে কিন্তু আমার ছবির গল্প শুরুই হবে কলিঙ্গতে।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এফবি/এমআইআর/১৪১৮ ঘ
bdnews24