নভেম্বর ১৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- অ্যাঞ্জেলিনা জোলি'র দত্তক নেয়া সন্তানের মা তার সন্তানকে ফেরত চেয়েছেন। খবর মার্কিন ওয়েবসাইটের।
হলিউড অভিনেত্রী জোলিকে রুপালী পর্দায় বিভিন্ন লড়াকু চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এবার বাস্তব জীবনে নতুন এক লড়াইয়ের সামনে হাজির হয়েছেন তিনি। ইথিওপিয়া থেকে জাহারা নামের যে বাচ্চাকে দত্তক নিযেছেন তিনি কিছুদিন আগে এখন তার পরিবার তাকে আবার ফিরিয়ে নিয়ে যেতে চাচ্ছে। এর আগেও একাধিক বাচ্চা দত্তক নিয়েছেন জোলি। তবে এবারই তাকে সমস্যার মধ্যে পড়তে হয়েছে।
অ্যাঞ্জেলিনা জোলি জাহারাকে দত্তক নেন দু'বছর আগে যখন সে ছিল অপুষ্টিতে আক্রান্ত এবং তাকে এতিম বলে ধারণা করা হয়েছিল। কিন্তু পরে জাহরার মা তার সন্তানকে ফেরত দেওয়ার জন্য দাবি জানায়। যেহেতু জাহরার মা দত্তক দেওয়ার জন্য কোনও দলিলপত্রে স্বাক্ষর করেননি সেহেতু তিনি তার সন্তানকে ফেরত পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এ প্রসঙ্গে এক দত্তক বিশেষজ্ঞ বলেন যে, কোন পরিবার যদি তাদের কোন সদস্যকে অনাথ আশ্রমে রেখে যায় এবং পরে তার মা যদি তার সন্তানকে ফেরত পেতে চান তাহলে কেন তাকে আর ফেরত পাওয়া সম্ভব না সেটা বোধগম্য নয়।
জাহারার মা মেন্টিওয়া দায়িত লেবিসু বলেছেন, তার ইচ্ছা তিনি তার মেয়েকে জন্মস্থানে নিয়ে যেতে চান। তিনি বলেন. "আমি চাই আমার মেয়ে ঘরে আসুক এবং দেখুক কোথায় তার জন্ম হয়েছে।" তার ভাষ্যমতে, তিনি জাহরার জন্মের জন্য অনেক কষ্ট করেছিলেন এবং তিনি চান তার মেয়ে সে জন্ম পরিচয়ে বড় হোক।
জাহরার পরিবারের লোকজন দৃঢ়ভাবে দাবি করছে যে, তারা এক স্থানীয় অফিসার কর্তৃক প্রতারিত হয়েছে। সে লোকটি বলেছিল, তারা আবার জাহরাকে দেখতে পাবে এবং নিয়মিত যোগাযোগ করতে পারবে।
সে মোতাবেক তার পরিবারের সদস্যরা আশা করেছিল, অ্যাঞ্জেলিনা জোলি এবং তার স্বামী ব্র্যড পিট জাহরাকে মাঝে মাঝে ইথিওপিয়ায় নিয়ে যাবে। কিন্তুজোলি পিট দম্পতি তাদের কথা রাখেনি দেখে তারা হতাশ।
দত্তক সংস্থার ড. সেগাবে বারহির মতে, জোলির পক্ষে জাহরার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখার কোন সমস্যাই ছিল না। কেন তিনি তা রাখেননি সেটা বোধগম্য নয়।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/টিএটি/এমআইআর/২০১২ ঘ
bdnews24