২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিজওয়ানুর প্রিয়াঙ্কার ট্রাজেডি নিয়ে চলচ্চিত্র হচ্ছে

কলকাতার আলোচিত রিজওয়ানুর- প্রিয়াঙ্কা ট্র্যাজেডি নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করবেন গৌতম সেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2007, 02:12 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

নভেম্বর ১১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- কলকাতার আলোচিত রিজওয়ানুর- প্রিয়াঙ্কা ট্র্যাজেডি নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করবেন গৌতম সেন। খবর ভারতীয় ওয়েবসাইটের। কলকাতার ধনাঢ্য শিল্পপতি অশোক টোডির মেয়ে প্রিয়াঙ্কার সঙ্গে প্রেম হয় মুসলিম তরুন গ্রাফিক্স ডিজাইনার রিজওয়ানুর রেহমানের। ভালোবেসে বিয়েও করেন দুজন। কিন্তু এই বিয়ে মেনে নেননি প্রিয়াঙ্কার বাবা। তিনি ছলে বলে মেয়েকে নিয়ে আসেন নিজ বাসায়। মেয়ের জামাইকে নিজে এবং পুলিশের মাধ্যমে চাপ দিতে থাকেন বিয়ে ভেঙ্গে দেবার জন্য। বিয়ের মাত্র এক মাস পর ২১ সেপ্টেম্বর মাথা থ্যাৎলানো অবস্থায় রিজওয়ানের মৃতদেহ পাওয়া যায় দমদম রেলস্টেশনের কাছে। ৩০ বছর বয়সী রিজওয়ানুরের মৃত্যুর পর জনতার ক্রোধের মুখে পশ্চিম বঙ্গ সরকার পুলিশ কমিশনার প্রসুন মুখার্জীসহ অশোক টোডি এবং প্রসুন মুখার্জির সহকর্মীদের আটকের নির্দেশ দেন যাদের বাঁচানোর চেস্টা করেছিল কলকাতা পুলিশ। বর্তমানে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা ব্যুরো ঘটনার তদন্ত করছে। ধনী গরীবের প্রেম কাহিনী নিয়ে বিস্তর চলচ্চিত্র হয়েছে সব দেশেই। টালিউডেও কম হয়নি। রিজওয়ানের টাটকা কাহিনী নিয়ে এবার সেখানে হতে যাচ্ছে এরকম আরেকটি ছবি। কলকাতার চলচ্চিত্র নির্মাতা গৌতম সেন এখন ব্যস্ত এই ছবির চিত্রনাট্য রচনায়। এই ছবির বিষয় হবে রিজওয়ানুর-প্রিয়াঙ্কার সম্পর্ক এবং রিজওয়ানুরের মৃত্যুর পর পশ্চিম বঙ্গ সরকারের সংকট। গৌতম সেন বলেন, "যদিও ছবিটি প্রিয়াঙ্কা রিজওয়ানুরের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে তবুও এটি তথাকথিত প্রেমের গল্প হবে না। সঙ্কটময় পরিস্থিতিতে এই যুগল যে ধরনের সমস্যার মুখোমুখি হয়েছিল তার সমাধান কী হতে পারত তার একটা জবাব দেওয়ার চেষ্টা থাকবে এতে।" গৌতম সেন আরো বলেন, " অর্থনৈতিক এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে সম্পর্কের টানাপোড়েন তুলে ধরা হবে ছবিতে। এবং এ ধরনের পরিস্থিতিতে সম্পর্ক টিকে থাকতে পারে কী না তা বোঝার চেষ্টা করা হবে।" সেন বলেন, " আমার ছবি গণসচেতনতা বাড়াতে সাহায্য করবে। দুই বছর আগে যখন আমি দালাই লামা ফাউন্ডেশনের একটি প্রজেক্টে কাজ করছিলাম তখন লক্ষ্য করেছি মানুষের সচেতনতা কীভাবে ভারত এবং পাকিস্তানের সুসম্পর্ক বজায় রেখেছে।" ছবির বাজেট ধরা হয়েছে ৩০ লক্ষ রুপি। শুটিং শুরু হবে ডিসেম্বরের শেষ নাগাদ অথবা জানুয়ারিতে। নায়ক নায়িকা সম্পর্কে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি গৌতম সেন। সেন বলেন, "আশা করছি নভেম্বরের মধ্যে চিত্রনাট্যের কাজ শেষ হবে। ছবির কুশীলব সম্পর্কে ভেবে রেখেছি । আমি চাই প্রিয়াঙ্কা টোডির ভুমিকায় কাঞ্চন মৈত্রকে নিতে।" ধারণা করা হচ্ছে ছবিতে সমাজ কর্মীর চরিত্রে অভিনয় করবেন দেবশ্রী রায়। পুলিশ কমিশনার প্রসুন মুখার্জির ভূমিকায় অভিনয় করবেন সব্যসাচী চক্রবর্তী। স