২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'র‌্যাম্বো'র মতো আরেকটি ছবি নিয়ে আসছেন স্ট্যালোন

'র‌্যাম্বো'র সিলভেস্টার স্ট্যালোন আবার ফিরে আসছেন 'ডেথ উইশ' ছবির রিমেক এর মাধ্যমে। খবর মার্কিন ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2007, 07:58 AM

Updated : 26 Aug 2022, 08:55 PM

নভেম্বর ১১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- 'র‌্যাম্বো'র সিলভেস্টার স্ট্যালোন আবার ফিরে আসছেন 'ডেথ উইশ' ছবির রিমেক এর মাধ্যমে। খবর মার্কিন ওয়েবসাইটের। ১৯৭৪ সালে নির্মিত 'ডেথ উইশ' চলচ্চিত্রটি আবার নতুন করে বানানো হচ্ছে এবং সেটির কেন্দ্রীয় চরিত্র এবং পরিচালনায় থাকছেন স্ট্যালোন। মূল চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন চার্লস ব্রাউন। এমজিএম স্টুডিও নির্মিত এই অ্যাকশন চলচ্চিত্রটি ব্যাপক সাড়া ফেলে। কাহিনীর মূল চরিত্র একজন সাধারণ স্থপতি হলেও স্ত্রী এবং কন্যা বিপদে পড়ার পর তিনি হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য হন। এমজিএম কর্মকর্তা রিক স্যান্ডস বলেন, "আমারা এমন একটি চিত্রনাট্য খুঁজছিলাম, যেখানে দর্শক তার চাহিদা অনুযায়ী সব কিছুই পাবেন। 'ডেথ উইশ' ঠিক তেমনই একটি ছবি। এ কারণে আমরা ছবিটির রিমেক করছি।" তিনি আরো জানান, "এ কাজটি স্ট্যালোনের চেয়ে বেশি ভালো করে আর কেউ করতে পারবেন না বলে আমাদের বিশ্বাস। 'রকি' এবং 'র‌্যাম্বো' সিরিজের মত আমরা আরেকটি দুর্দান্ত চলচ্চিত্র পেতে যাচ্ছি।" 'ডেথ উইশ' এর মুক্তির দিনক্ষণ এখনো চুড়ান্ত করা না হলেও ২০০৯ সালের যে কোন সময় এটি রুপালী পর্দায় আসবে বলে আশা করা হচ্ছে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৩৫৩ ঘ