২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১২ নভেম্বর চালু হচ্ছে ভারতের নতুন চ্যানেল নাইনএক্স

১২ নভেম্বর চালু হতে যাচ্ছে নতুন ভারতীয় টেলিভিশন চ্যানেল নাইনএক্স (৯ী)। একগুচ্ছ ফিকশন ও নক ফিকশন অনুষ্ঠান নিয়ে যাত্রা শুরু করবে আইএনএক্স মিডিয়ার এই বিনোদন চ্যানেলটি। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2007, 01:19 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

নভেম্বর ১০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ১২ নভেম্বর চালু হতে যাচ্ছে নতুন ভারতীয় টেলিভিশন চ্যানেল নাইনএক্স (৯ী)। একগুচ্ছ ফিকশন ও নক ফিকশন অনুষ্ঠান নিয়ে যাত্রা শুরু করবে আইএনএক্স মিডিয়ার এই বিনোদন চ্যানেলটি। খবর ভারতীয় ওয়েবসাইটের। আইএনএক্স মিডিয়ার প্রতিষ্ঠাতা ও গ্র"পটির নির্বাহী পরিচালক ইন্দ্রানী মুখার্জী বলেন, "১২ নভেম্বর সোমবার সকাল ৯টা থেকে শুরু হবে আমাদের হিন্দি সাধারণ বিনোদন চ্যানেলটি। নানারকম বিশ্বমানের অনুষ্ঠানের মাধ্যমে পারিবারিক বিনোদনের আয়োজন করা থাকবে আমাদের লক্ষ্য।" মুখার্জী আরো বলেন, "আমাদের অনুষ্ঠানগুলি তৈরি করছে দেশের সেরা প্রডাকশন হাউজগুলো। অনুষ্ঠানের মান উন্নত রাখতে অন্য যে কোন চ্যানেলের তুলনায় অনেক বেশি সহযোগিতা তাদের দিয়েছি আমরা।" নাইনএক্সের প্রডাকশন পার্টনারদের মধ্যে আছে বালাজী টেলিফিল্মস, সিনার্জি অ্যাডল্যাবস, এন্ডেমল ইন্ডিয়া, সিনেভিস্তা, বি এ জি ফিল্মস, হ্যাটস অফ প্রডাকশনস, টেলিভিস্তা, ক্রিয়েটিভ আই, মিডটেক, উইজক্র্যাফ্ট, বিয়ন্ড ড্রিমস। চ্যানেলের উদ্বোধনী অনুষ্ঠানগুলোর মধ্যে থাকবে কিছু সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি। এর মধ্যে আছে 'ভুল ভুলাইয়া', 'ডার্লিং'। থাকবে মুক্তি না পাওয়া 'মিশন ইস্তাম্বুল'। নাইনএক্সের জন্য একতা কাপুর তৈরি করছেন ২টি ধারবাহিক নাটক 'কাহি না কাহি' ও ' কেয়া দিল ম্যায় হ্যায়'। এ দুটি সিরিয়ালে নতুন দুজন নারী তারকাকে পরিচয় করিয়ে দেবেন তিনি। সোমবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত ১০টায় দেখা যাবে স্মৃতি ইরানীর 'মেরে আপনে'। এর আগে স্টার প্লাস চ্যানেলে বালাজী টেলিফিল্মসের 'কিঁউকি সাস ভি কভি বহু থি' সিরিয়ালে অভিনয় করেন স্মৃতি তুমুল জনপ্রিয়তা পান। বিশিষ্ট অভিনেত্রী ও বলিউড তারকা কাজলের মা তনুজাও নাইনএক্সের মাধ্যমে ছোট পর্দায় নাম লেখাচ্ছেন। তার অভিনীত 'বাব্বন ভাই ভার্সাস বিমলা তাই' রম্য সিরিয়াল দেখা যাবে সোমবার থেকে বৃহস্পতিবার। এছাড়া আরো তিনটি রম্য সিরিয়াল দেখা যাবে এ চ্যানেলে। ফিকশন ছাড়াও থাকছে নন ফিকশন অনেক অনুষ্ঠান। এর মধ্যে আছে অনেক রিয়ালিটি শো যার অন্যতম 'মিশন ওস্তাদ'। ভারতের কিংবদন্তীর সঙ্গীত প্রতিভা এ আর রহমান সঙ্গীত বিষয়ক এই অনুষ্ঠাটির মাধ্যমে নাম লেখাচ্ছেন মিনি পর্দায়। এছাড়াও থাকবে অনেক গেইম শো, টক শোসহ বিভিন্ন ধরনের অপ্রচলিত অনুষ্ঠান। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৯১৪ ঘ