২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মৃতি ইরানির 'মেরে আপনে' সিরিয়ালে বিনোদ খান্না

ভারতের নতুন টেলিভিশন চ্যানেল নাইনএক্স এর জন্য নির্মিতব্য একটি সিরিয়ালে অভিনয় করবেন বলিউড তারকা বিনোদ খান্না। স্টার প্লাস চ্যানেলের পরিচিত মুখ তুলসী ভিরানীখ্যাত স্মৃতি ইরানী 'মেরে আপনে' নামের এই সিরিয়ালের নির্মাতা। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2007, 01:19 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

নভেম্বর ১০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভারতের নতুন টেলিভিশন চ্যানেল নাইনএক্স এর জন্য নির্মিতব্য একটি সিরিয়ালে অভিনয় করবেন বলিউড তারকা বিনোদ খান্না। স্টার প্লাস চ্যানেলের পরিচিত মুখ তুলসী ভিরানীখ্যাত স্মৃতি ইরানী 'মেরে আপনে' নামের এই সিরিয়ালের নির্মাতা। খবর ভারতীয় ওয়েবসাইটের। সিরিয়ালে বিনোদ খান্না অভিনয় করছেন সিরিয়ালের অন্যতম প্রধান চরিত্র কাশিনাথ পান্ডের ভূমিকায়। এটি অবশ্য বিনোদ খান্নার টেলিভিশনে প্রথম অভিনয় নয়। কয়েক বছর আগে তিনি 'মহারাণা প্রতাপ' নামে আরেকটি সিরিয়ালে অভিনয় করেছিলেন । দুর্ভাগ্যবশত সেটি প্রচার হয়নি । কাশিনাথ পান্ডে চরিত্রটি সম্পর্কে খান্না বলেন, "আমার চরিত্রটি খুব কঠোর ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির একজনের যিনি পুরাতন ভারতীয় জীবনরীতির ব্যত্যয় সহ্য করতে পারেন না। কাশিনাথ পান্ডের চাওয়া তাঁর সব সন্তান এই সংস্কারের পথেই থাকুক।" স্টার প্লাসের 'কিঁউকি সাস ভি কভি বহু থি' সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী স্মৃতি ইরানী 'মেরে আপনে' সিরিয়ালেও অভিনয় করছেন। তাঁর নিজের চরিত্র সম্পর্কে বলেন, "আমি করেছি সারদা পান্ডে চরিত্রটি। সারদা পান্ডে খুব সাধারণ গৃহিনী যার সমস্ত পৃথিবী স্বামী সন্তানকে ঘিরে। আমার কাজ হচ্ছে এই যৌথ পরিবারটিকে ঐক্যবদ্ধ করে রাখা।" বিনোদ খান্না প্রসঙ্গে স্মৃতি ইরানি বলেন, "যখন আমি কাশিনাথ পান্ডে সম্পর্কে ভাবছিলাম একজন মাত্র মানুষের কথাই মনে হয়েছে এবং তিনি বিনোদজী। আমি চ্যানেলকে তা জানিয়েছি এবং তারা তৎক্ষনাৎ রাজি হয়েছে এবং সেভাবেই সব ঠিক করেছে।" বেনারসের পটভূমিতে চিত্রায়িত হবে সিরিয়ালটি। এই পবিত্র শহরের বিভিন্ন জায়গায় কিছু প্রাথমিক দৃশ্য ধারণ করা হয়েছে ইতোমধ্যে। 'কিঁউকি' সিরিয়াল থেকে বাদ পরায় স্মৃতি ও সিরিয়ালটির প্রযোজেক বালাজী টেলিফিল্মসের কর্ণধার একতার সঙ্গে তার সম্পর্কের অবনতির কথা বলেন অনেকে। তাদের ধারণা এই সিরিয়ালটির মাধ্যমে স্মৃতি একতাকে একটি জবাব দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু প্রতিদ্বন্ধিতা প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে স্মৃতি বলেন, "আমি কারো সঙ্গে প্রতিযোগিতায় বিশ্বাস করি না। আমার একমাত্র লক্ষ্য আগের চেয়ে ভালো কাজ করা।" 'মেরে আপনে'র কাহিনী আর দশটা সিরিয়ালের মতোই। কাশীনাথ পান্ডের পরিবারের বন্ধনটি নষ্ট করতে চায় তার বিধবা বোন ও তার মেয়ের জামাই। কাশিনাথের পুরোনো শত্র"দের সঙ্গে হাত মেলান তারা। এদিকে কাশিনাথের মেয়ে শত্র" প্রতাপ সিং এর ছেলে বিক্রমের প্রেমে পরে। এসব ঘিরেই আবর্তিত হয় সিরিয়ালের কাহিনী। কাহিনী গতানুগতিক হলেও সিরিয়ালটি যে দর্শকদের আকর্ষণ করবে সে বিষয়ে স্মৃতি আশাবাদী। সোমবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত ১০টায় দেখা যাবে স্মৃতি ইরানীর 'মেরে আপনে'। এদিকে নাইনএক্সের জন্য একতা কাপুর তৈরি করছেন ২টি ধারবাহিক নাটক 'কাহি না কাহি' ও ' কেয়া দিল ম্যায় হ্যায়'। এ দুটি সিরিয়ালে নতুন দুজন নারী তারকাকে পরিচয় করিয়ে দেবেন তিনি। ১২ নভেম্বর সোমবার সকাল ৯টা থেকে শুরু হবে নতুন ভারতীয় চ্যানেল নাইনএক্স। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এফবি/এমআইআর/১৯১২ ঘ