নভেম্বর ১০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- নাট্য নির্মাতা অনিমেষ আইচ কোরবানী ঈদে নির্মাণ করতে যাচ্ছেন ৪টি নাটক। এর মধ্যে ২টি পান্থ শাহরিয়ার এর লেখা, ১টি হুমায়ূন আহমেদের মিসির আলীর কাহিনী অবলম্বনে ও অন্যটি তার নিজের লেখা।
পান্থ শাহরিয়ার রচিত নাটক দুটি হল 'সানগ্লাস' ও 'হিপোক্রেট'। টেলিহোমের ব্যানারে নির্মিত সানগ্লাসের কাহিনী আর্বতিত হয়েছে একটি সানগ্লাসকে কেন্দ্র করে বাবা ও মেয়ের আবেদনময় মানবিক সম্পর্ক ঘিরে। নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম ও রিচি সোলায়মান। নাটকটি বিটিভিতে প্রচার করা হবে।
মিড়িয়া প্লাস নিবেদিত 'হিপোক্রেট' নাটকের গল্পে রয়েছে স্বামী ও স্ত্রী'র মধ্যেকার প্রতারণা ও আত
bdnews24