২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক মঞ্চে গাইবেন পাকিস্তানি শেহজাদ ও বাংলাদেশের জেমস

প্রথমবারের মতো একই অনুষ্ঠানে একসঙ্গে গাইবেন পাকিস্তানি গায়ক শেহজাদ রয় ও বাংলাদেশের জনপ্রিয় গায়ক জেমস। 'ওয়ারিদ প্রেজেন্টস শেহজাদ রয় এন্ড জেমস লাইভ ইন ঢাকা' অনুষ্ঠানে দেখা যাবে দু'দেশের জনপ্রিয় গায়কদ্বয়কে। কনসার্ট অনুষ্ঠিত হবে ৮ নভেম্বর সন্ধ্যা ৭টায় হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনের বলরুমে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2007, 01:34 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

নভেম্বর ৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- প্রথমবারের মতো একই অনুষ্ঠানে একসঙ্গে গাইবেন পাকিস্তানি গায়ক শেহজাদ রয় ও বাংলাদেশের জনপ্রিয় গায়ক জেমস। 'ওয়ারিদ প্রেজেন্টস শেহজাদ রয় এন্ড জেমস লাইভ ইন ঢাকা' অনুষ্ঠানে দেখা যাবে দু'দেশের জনপ্রিয় গায়কদ্বয়কে। কনসার্ট অনুষ্ঠিত হবে ৮ নভেম্বর সন্ধ্যা ৭টায় হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনের বলরুমে। বুধবার দুপুরে হোটেল শেরাটনে অনুিষ্ঠত সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান অনুষ্ঠানের আয়োজক ম্যাকম রিজলভ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ম্যাকম রিজলভের প্রধান নির্বাহী কর্মকর্তা রাবেত খান, টাইটেল স্পন্সর ওয়ারিদ টেলিকম বাংলাদেশের পাবলিক রিলেশন ম্যানেজার খালেদ মুহীউদ্দিন, সহযোগী স্পন্সর নেসলে বাংলাদেশ লিমিটেডের সিনিয়র ব্যান্ড ম্যানেজার শাহেদ মুস্তফা মুজাহিদ ও পাকিস্তানি গায়ক শেহজাদ রয়। ম্যাকম রিজলভের রাবেত খান জানান, দুই দেশের এই গায়কদ্বয়ের কনসার্টটি পুরোপুরি বানিজ্যিক আয়োজন নয়। কারণ, কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ দান করা হবে একটি শারীরিক প্রতিবন্ধী শিশু-কিশোর সংস্থায়। এর অংশ হিসেবে বাংলাদেশে পাকিস্তানি হাইকমিশনার ৮ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনের বলরুমে শারিরীক প্রতিবন্ধী শিশুদের সঙ্গে কিছু সময় কাটাবেন। একই জায়গায় সন্ধ্যা ৭টায় শুরু হবে শেহজাদ ও জেমসের কনসার্ট। 'সালি তু মানি নেহি' গানখ্যাত পাকিস্থানী গায়ক শেহজাদ সংবাদ সম্মেলনে এ দেশে তার প্রথমবার আসার অনুভূতি জানিয়ে বলেন, বাংলাদেশ তো একসময় পাকিস্তানের অংশ ছিল। তাই এ দেশ আমার দ্বিতীয় স্বদেশ। এখানে আসতে পেরে খুব ভাল লাগছে। সবচেয়ে বড় কথা এ আয়োজনটা প্রতিবন্ধী শিশুদের জন্য। পাকিস্তানে আমি নিজেও অবহেলিত ও বঞ্চিত শিশুদের জন্য 'জিন্দেগি ট্রাস্ট' গড়ে তুলেছি। মহৎ এক উদ্দেশ্যকে সামনে রেখে আয়োজন করা এ অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।" জেমসের গিটারের ভক্ত শেহজাদ তার সঙ্গে একই মঞ্চে গাওয়ার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছেন বলেও জানান শেহজাদ। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৯৩১ ঘ