২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যানিমেশন ছবি করতে চান শাহরুখ

অ্যানিমেশন চলচ্চিত্রে অভিনয়ের আকাঙ্খা ব্যক্ত করেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2007, 12:01 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

নভেম্বর ৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- অ্যানিমেশন চলচ্চিত্রে অভিনয়ের আকাঙ্খা ব্যক্ত করেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। খবর ভারতীয় ওয়েবসাইটের। মঙ্গলবার ৪২ বছর বয়স্ক এই অভিনেতা মুম্বাইয়ে নিজের প্রযোজিত 'ওম শান্তি ওম' ছবির প্রচারাভিযান চালানোর সময় তার আকাঙ্খার কথা জানান। তিনি বলেন, " আমার অনেক দিনের স্বপ্ন একটা অ্যানিমেশন ছবির সঙ্গে যুক্ত হই। কোন অ্যানিমেশন ছবির একটা চরিত্রে অভিনয় করার খুব ইচ্ছা আমার।" বলিউড অভিনেতা জানান, "আমি অ্যানিমেশন ভালোবাসি। একটা অ্যানিমেশন ছবিতে আমি যুক্তও হয়েছিলাম। কিন্তু কপাল খারাপ, শেষ পর্যন্ত সেটা আর হয়নি।" হলিউডের অ্যাঞ্জেলিনা জোলি, উইল স্মিথ এর মতো অনেক অভিনেতাই বহু দিন ধরেই অ্যানিমেশন চলচ্চিত্রে অংশ নিচ্ছেন। বলিউডে এ ব্যাপারে সবেমাত্র কাজ শুরু হয়েছে। এ বছরের শুরুতে বলিউডের যশ রাজ ফিল্ম স্টুডিওস এর সঙ্গে ডিজনি যুক্ত হয়ে ভারতীয় দর্শকদের জন্য কিছু কম্পিউটার অ্যানিমেটেড চলচ্চিত্র তৈরির উদ্যোগ নিয়েছে। এই সিরিজের প্রথম ছবি 'রোডসাইড রোমিও'র নির্মাণ কাজ শেষ, মুক্তি পাবে ২০০৮ সালে। এই ছবিতে কণ্ঠ দিয়েছেন বলিউড তারকা সাইফ আলী খান ও কারিনা কাপুর। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৭৫২ ঘ