২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রোড়পতির রুপি দিয়ে 'ওম শান্তি ওম'

বলিউডের অভিনেতারা ইদানীং আর্থিক অনিয়ম, আয়কর সংক্রান্ত নানা মামলায় জেরবার হচ্ছেন। সেই ঝামেলা এড়াতেই হয়তো শাহরুখ আগেভাগেই জানিয়ে রাখলেন যে, 'ওম শান্তি ওম' ছবির টাকাটা তিনি 'কৌন বনেগা ক্রোড়পতি' টাকা থেকে করেছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2007, 08:32 AM

Updated : 26 Aug 2022, 08:54 PM

নভেম্বর ৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বলিউডের অভিনেতারা ইদানীং আর্থিক অনিয়ম, আয়কর সংক্রান্ত নানা মামলায় জেরবার হচ্ছেন। সেই ঝামেলা এড়াতেই হয়তো শাহরুখ আগেভাগেই জানিয়ে রাখলেন যে, 'ওম শান্তি ওম' ছবির টাকাটা তিনি 'কৌন বনেগা ক্রোড়পতি' টাকা থেকে করেছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের। শাহরুখ প্রযোজিত ছবি 'ওম শান্তি ওম' নিয়ে প্রচারণা এখন তুঙ্গে। দিওয়ালিতে মুক্তিপ্রাপ্তব্য ছবিটি নিয়ে দর্শকদেরও তুমুল আগ্রহ। ভারতের দূর্নীতি দমন বিভাগ বা আয়কর বিভাগ চেপে না ধরলেও শাহরুখ জানালেন, ওম শান্তি ওম প্রযোজনা করতে তিনি কোথাও থেকে ঋণ নেননি। কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠান করে যে অর্থ পেয়েছিলেন সেটাই তিনি ব্যয় করেছেন এই ছবির পিছনে। নব্য প্রযোজকরা শাহরুখের এই দৃষ্টান্ত দেখে শিক্ষা নিতে পারেন বলে উল্লেখ করেছেন অনেক সমালোচক। এবার দিওয়ালিতে সঞ্জয় লীলা বনশালি পরিচালিত 'সাবেরিয়া' এবং শাহরুখ প্রযোজিত ও অভিনীত 'ওম শান্তি ওম' ছবি দুটি নিয়ে তুমুল প্রচারণা চলছে। কলাম্বিয়া ট্রাইস্টার বিভিন্ন প্রেক্ষাগৃহের সঙ্গে 'সাবেরিয়া' প্রদর্শনের ব্যাপারে ইতিমধ্যে চুক্তি করেছেন। আর ওম শান্তির ব্যাপারে শাহরুখের সঙ্গে ইরোস ইন্টারন্যাশনালের আলাপ চলছে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/১৪২৭ ঘ