২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শারজায় বসছে তারার মেলা

চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত ও মডেলিংয়ের রেকর্ড সংখ্যক জনপ্রিয় তারকাদের নিয়ে ৯ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ক্রিকেট নগরী শারজায় বসছে চতুর্থ লাক্স - চ্যানেল আই পারফরমেন্স অ্যাওয়ার্ড ২০০৭ এর আসর। জমজমাট এই আয়োজনের যাত্রা শুরু হয়েছিল ২০০৪ সালের ২ সেপ্টেম্বরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2007, 01:33 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

নভেম্বর ৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত ও মডেলিংয়ের রেকর্ড সংখ্যক জনপ্রিয় তারকাদের নিয়ে ৯ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ক্রিকেট নগরী শারজায় বসছে চতুর্থ লাক্স - চ্যানেল আই পারফরমেন্স অ্যাওয়ার্ড ২০০৭ এর আসর। জমজমাট এই আয়োজনের যাত্রা শুরু হয়েছিল ২০০৪ সালের ২ সেপ্টেম্বরে। শারজার ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন এ আয়োজনের গত দু'বারের উপস্থাপক আফজাল হোসেন। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে এ বর্ণাঢ্য আয়োজন। ৪র্থ লাক্স - চ্যানেল আই পারফরমেন্স অ্যাওয়ার্ড ২০০৭ এ চলচ্চিত্র তারকাদের মধ্যে রাজ্জাক, কবরী, ফারুক, রোজিনার সঙ্গে এ প্রজন্মের তারকা মৌসুমী, শাবনূর, রিয়াজ, ফেরদৌস, শাকিব খান, পূর্ণিমা হাজির থাকবেন। ছোট পর্দার আলোচিত তারকাদের মধ্যে থাকবেন মাহফুজ আহমেদ, তিন্নি, মীর সাব্বির, চঞ্চল চৌধুরী, কুসুম শিকদার, মীম, শহীদুল আলম সাচ্চু, মোনালিসা। সংগীত তারকা খুরশিদ আলম, মমতাজ, মনির খান, বিপ্লব, হায়দার হোসেন, হাবিব এবং ফেরদৌস ওয়াহিদ ছাড়াও নৃত্যের আলোচিত জুটি শামীম আরা নিপা ও শিবলি মোহাম্মদ, গতবারের লাক্স-চ্যানেল আই সুপারস্টার বাঁধন এবং এবারের লাক্স চ্যানেল আই এর সুপারস্টার মিম, ফারিয়া ও আলভিসহ অনেক তারকা পরিবেশন করবেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রায় ৫ ঘণ্টাব্যাপী এই মনোজ্ঞ অনুষ্ঠানে তারকা শিল্পীদের উপস্থাপনার পাশাপাশি চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত ও মডেলিংয়ের সেরা তারকাদের হাতে তুলে দেয়া হবে ৪র্থ লাক্স-চ্যানেল আই পারফরমেন্স অ্যাওয়ার্ডের ট্রফি। ১২টি ক্যামেরা দিয়ে ধারণ করা হবে পুরো অনুষ্ঠানটি। পরে সেটি প্রচার করা হবে চ্যানেল আই এর পর্দায়। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৮৫২ ঘ