২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তৈরি হচ্ছে আফজাল হোসেনের টেলিফিল্ম 'নায়িকা'

এইডস সম্পর্কে সচেতনতা বাড়াতে এইডসের উপর টেলিফিল্ম নির্মাণ করছেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। টেলিফিল্মের নাম 'নায়িকা'। টেলিফিল্মটির রচিয়তা সেলিম আল দীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2007, 01:00 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

নভেম্বর ৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- এইডস সম্পর্কে সচেতনতা বাড়াতে এইডসের উপর টেলিফিল্ম নির্মাণ করছেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। টেলিফিল্মের নাম 'নায়িকা'। টেলিফিল্মটির রচিয়তা সেলিম আল দীন। প্রেমনির্ভর গল্প নিয়ে নির্মিত হচ্ছে টেলিফিল্মটি। গ্রামের এক যুবক সেই গ্রামেরই এক সুন্দরীর প্রেমে পড়ে। এ নিয়ে ঘটতে থাকে নানান ঘটনা। এ কাহিনীর মাঝে মারণব্যাধি এইডস বিষয়ে প্রচার করা হবে সচেতনতামূলক বার্তা। টেলিফিল্মটিতে যুবকের ভূমিকায় মাহফুজ আহমেদ আর সুন্দরী মেয়ে চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা মৌসুমী। পূবাইল, ধামরাই ও আশুলিয়ায় বিভিন্ন লোকেশনে শুটিং চলছে ব্যয়বহুল এ টেলিফিল্মটির । টেলিফিল্মটি নির্মিত হচ্ছে আফজাল হোসেনের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান টকিজ এর ব্যানারে । এ প্রসঙ্গে নির্মাতা আফজাল হোসেন জানান, "শিল্পী হিসেবে সামাজিক সচেতনতামূলক কাজে সম্পৃক্ত হবার দায়বদ্ধতা রয়েছে আমাদের। সেই বোধ থেকেই আমার এ উদ্যোগ। টেলিফিল্মটিতে বিনোদনের পাশাপাশি এইডসের ভয়াবহতা ও প্রতিকার সম্পর্কে মেসেজ রয়েছে। যা দর্শকদের মাঝে এ ব্যাপারে সচেতনতা সৃষ্টিতে রাখবে কার্যকর ভূমিকা। সকল শ্রেণীর দর্শকদের টেলিফিল্মটি ভাল লাগবে বলে আমার বিশ্বাস।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৮৫৬ ঘ