২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লোজআপ তারকাদের অ্যালবাম 'আজ সারাদিন'

ক্লোজআপ তারকাদের নিয়ে বেরিয়েছে মিশ্র অ্যালবাম 'আজ সারাদিন'। অ্যালবামটিতে রয়েছে ক্লোজআপ ওয়ানের প্রথম আয়োজনের নোলক, রাজীব, রিংকু, রাশেদ ও দ্বিতীয় আয়োজনের তারকা রাফাত এর গান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2007, 12:58 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

নভেম্বর ৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ক্লোজআপ তারকাদের নিয়ে বেরিয়েছে মিশ্র অ্যালবাম 'আজ সারাদিন'। অ্যালবামটিতে রয়েছে ক্লোজআপ ওয়ানের প্রথম আয়োজনের নোলক, রাজীব, রিংকু, রাশেদ ও দ্বিতীয় আয়োজনের তারকা রাফাত এর গান। অ্যালবামে মোট ১০টি গানের মধ্যে প্রত্যেক শিল্পী ২টি করে গান গেয়েছেন। গানগুলির গীতিকার সুমন কল্যান, জীবন, নয়ন ও টি আই অন্তর। সব গুলো গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যান। অ্যালবামের ক'টি গানের কথা এরকম - 'আজ সারাদিন', 'যোগ বিয়োগ', 'তোর কাছে', 'দিন গেল', 'মন উচাটন' ইত্যাদি। অ্যালবামটি বেরিয়েছে অডিও প্রযোজনা সংস্থা গানচিলের ব্যানারে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৮৫৪ ঘ