নভেম্বর ০৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভাই ফয়সাল খানকে নিয়ে যা হলো তাতে ভীষন লজ্জায় পরেছেন বলিউড অভিনেতা আমির খান। ফয়সাল খান ও বাবা তাহির হুসেন তার সম্পর্কে পত্রিকায় নিন্দাও করেছেন। এবার আমিরের পক্ষে এখন দাড়িয়েছেন তার পরিবারের সদস্যরা। তারা আমিরের পক্ষে এক বিবৃতি দিয়েছেন বৃহস্পতিবার। খবর ভারতীয় ওয়েবসাইটের।
ফয়সাল খান ইস্যুতে আমির খানের অবস্থান পরিস্কার করতে তার পরিবারের সদস্যরা পত্রিকায় পাঠানো ওই বিবৃতিতে লিখেছেন:
একটি পরিবার হিসেবে, আমরা সবসময় আমাদের সম্মান রক্ষা করার চেষ্টা করি। এমনকি আমাদের আদরের আমিরের প্রতি অনেক অযৌক্তিক অভিযোগ প্রসেঙ্গও কোন প্রতিক্রিয়া না দেখানর চেষ্টা করেছি। কিন্তু এবার উপলদ্ধি করলাম, আমাদের প্রতি তাহির হোসেন ও ফয়সাল খান এক বিবৃতিতে যে চরম আঘাত ও অবজ্ঞা প্রদর্শন করেছে তার প্রতিক্রিয়া প্রকাশ করা প্রয়োজন।
তারা উদ্ধেশ্য প্রণোদিতভাবে আমিরকে আঘাত করেছে। তাদের অভিযোগ, বিদ্বেষপূর্ণ মিথ্যাচার এবং অবজ্ঞাসুচক ব্যবহার সত্যিই লজ্জাকর। বিগত ১৫ বছর ধরে আমির তার বাবা ও ভাইকে সম্ভাব্য সব দিক দিয়ে সাহায্য করেছে। কিন্তু বিনিময়ে আমির শুধু শত্র"তা আর আঘাতই পেল।
আমির আমাদের পরিবারে শক্ত খুঁটির মত। সে সব সময় আমাদেরকে সাহায্য ও সুরক্ষা নিশ্চিত করে। সে আমাদের ভালোটাই সবসময় চিন্তা করে। সে ব্যতিক্রমী ব্যক্তিত্বের মানুষ। তার রয়েছে অনেক উঁচু মানের নৈতিকতা আর সততা। তার জন্য আমাদের সবার রয়েছে গভীর ভালোবাসা আর সম্মান। আমরা সবসময় তাকে সমর্থন করি। আমরা তার সাহস ও মর্যাদার জন্য গর্বিত।
আমরা তাহির হুসেন ও ফয়সাল খানের মন্তব্য ও অভিযোগের বিরুদ্ধে জোরাল নিন্দা জানাই। ফয়সাল অসুস্থ। ওর জরুরী ভিত্তিতে চিকিৎসা প্রয়োজন। ফয়সালকে সাহায্য ও যত
bdnews24