২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'রাবেয়ার কথা' নিয়ে আসছেন নির্মাতা তানভীর মোকাম্মেল

চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল দীর্ঘ বিরতির পর নির্মাণ করতে যাচ্ছেন নতুন ছবি। ছবির নাম 'রাবেয়ার কথা'। নতুন এ ছবির চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন তানভীর মোকাম্মেল নিজেই। ছবিতে রাবেয়া চরিত্রে অভিনয় করবেন বন্যা মির্জা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2007, 12:58 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

অক্টোবর ৩১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল দীর্ঘ বিরতির পর নির্মাণ করতে যাচ্ছেন নতুন ছবি। ছবির নাম 'রাবেয়ার কথা'। নতুন এ ছবির চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন তানভীর মোকাম্মেল নিজেই। ছবিতে রাবেয়া চরিত্রে অভিনয় করবেন বন্যা মির্জা। গ্রীক নাট্যকার সাফোক্লিসের বিখ্যাত নাটক 'আন্তিগোনে'র ছায়া অবলম্বনে নির্মিত হবে ছবিটি। তবে এ ছবির গল্প এগুবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে। বিস্তৃত এ প্রেক্ষাপটের ছোট্ট একটি অধ্যায়ে রয়েছে রাবেয়া নামের একটি চরিত্র। চলচ্চিত্রটির পুরোটা জুড়েই থাকছে সেই রাবেয়ার কথকতা। ছবির কেন্দ্রীয় চরিত্র রাবেয়ার নাম ভূমিকায় অভিনয় করছেন টিভি অভিনেত্রী বন্যা মির্জা। বন্যার পাশাপাশি ছবিটিতে আরও অভিনয় করবেন আরমান পারভেজ মুরাদ, চাঁদনী, প্রাণ রায়, মাসুম আজিজসহ অনেকই। ২০০৮ সালের ১০ জানুয়ারি থেকে খুলনার বিভিন্ন লোকেশনে শুরু হবে এর শুটিং । 'রাবেয়ার কথা' ছবির নাম ভূমিকায় অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী বন্যা মির্জা বলেন, "ভালো লাগছে এমন একটি চরিত্রে কাজ করার সুযোগ পেয়ে। মুক্তিযুদ্ধ আমি দেখিনি,আশা করি রাবেয়া চরিত্রে ফুটিয়ে তুলতে গিয়ে সে সময়টাকে নিজের মধ্যে পুরোপুরি ধারণ করতে পারব। এটাই হবে আমার অভিনয় জীবনের বড় প্রাপ্তি।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৮৫৪ ঘ