অক্টোবর ৩১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বলিউড তারকা আমির খানকে আগাম জামিন মঞ্জুর করল ইন্দোর আদালত। জাতীয় পতাকাকে অসম্মানের অভিযোগে দায়ের করা এক মামলায় মঙ্গলবার তাকে এই জামিন মঞ্জুর করা হয়। খবর ভারতীয় ওয়েবসাইটের।
নির্ধারিত সময়ে আদালতে হাজিরা না দেওয়ায় ২৩ অক্টোবর নিম্ন আদালতে এই তারকার বিরুদ্ধে এক অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
১৬ আগষ্ট এক গাড়ির শোরুম উদ্বোধনকালে আমির খান জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। কিন্তু শোরুম কতর্ৃৃপক্ষ নির্ধারিত সময়ে সেই পতাকা নামাতে ব্যর্থ হয়। এমনকি কর্তৃপক্ষকে এ ব্যাপারে অবহিত করা হলেও তারা রাতে পতাকা কোনমতো নামিয়ে ফেলে রেখে চলে যায়। এই অভিযোগে শোরুমের দুইজনসহ আমির খানের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার প্রেক্ষিতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
আমির খানের আইনজীবী হিসেব কাজ করছেন পঙ্কজ বাগাদিয়া। তিনি মঙ্গলবার এক আবেদনপত্র আদালতে দাখিল করেন। সেখানে তিনি দাবি করেন, আসলে আমির খান দোষী নন এবং সেটা আদালতকে তিনি বোঝাতে পারবেন।
আইনজীবীর দাবির প্রেক্ষিতে বিচারক মোহাম্মদ শামীম আমির খানের জামিন মঞ্জুর করেন। ৭ নভেম্বর তার পরবর্তী শুনানির তারিখ ঠিক হয়েছে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এফবি/এমআইআর/১৮৪৪ ঘ
bdnews24