২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয়বারের মতো অন্তঃসত্ত্বা হলেন অ্যাঞ্জেলিনা জোলি

'টুম্ব রেইডার' খ্যাত হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি আবার অন্তঃসত্ত্বা হয়েছেন। এবার জোলি ও পিট জুটি তাদের দ্বিতীয় সন্তান আশা করছেন। খবর মার্কিন ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2007, 11:55 AM

Updated : 26 Aug 2022, 08:52 PM

অক্টোবর ৩১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- 'টুম্ব রেইডার' খ্যাত হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি আবার অন্তঃসত্ত্বা হয়েছেন। এবার জোলি ও পিট জুটি তাদের দ্বিতীয় সন্তান আশা করছেন। খবর মার্কিন ওয়েবসাইটের। ইটালির রিমিনির কাছে আনলিংকড পিও মানজু সেন্টারে জোলির একটি কনফারেন্সে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু একদম শেষ মুহুর্তে জোলি এই কনফারেন্সে যাওয়ার পরিকল্পনা পরিবর্তন করেন। অভিনেত্রী কনফারেন্সের কর্তৃপক্ষকে জানান, তিনি ব্যক্তিগত কারণে সেখানে যেতে পারছেন না। কিন্তু সঠিক কারণটা তিনি উল্লেখ করেননি। ইটালিয়ান একটি পত্রিকা জানায়, ৩২ বছর বয়স্ক এই তারকা আসলে হঠাৎ করে আবিষ্কার করেছন তিনি অন্তঃসত্ত্বা। এই কারণেই তিনি কনফারেন্সে আসেননি। এদিকে জোলির মুখপাত্র লেটিজিয়া মানজানিকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, এ ব্যাপারে তাকে মুখ বন্ধ রাখতে বলা হলেও তিনি এই সংবাদ গোপন করতে পারছেন না। তিনি বলেন, "আনুষ্ঠানিকভাবে তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর আমি নিশ্চিত করতে পারব না। কিন্তু এটুকু বলতে পারি, ইটালিয়ান পত্রিকা যা লিখেছে তা সত্যি।" জোলি ও পিট দম্পতির নিজেদের একটি মেয়ে সন্তান আছে। এছাড়াও তারা তিনটি সন্তান দত্তক নিয়েছেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৭২৭ ঘ