২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিউজিক রিয়েলিটি শো' তে আসবেন লতা মুঙ্গেশকর

কিছুদিন আগেই ভারতের কিংবদন্তীতুল্য গায়িকা লতা মঙ্গেশকর টেলিভিশনের মিউজিক রিয়েলিটি শো'গুলোর মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু সবাইকে বিস্মিত করে এক টিভি চ্যানেলের এরকমই এক রিয়ালিটি শোতে উপস্থিত হতে রাজি হয়েছেন তিনি। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2007, 07:17 AM

Updated : 26 Aug 2022, 08:52 PM

অক্টোবর ৩১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- কিছুদিন আগেই ভারতের কিংবদন্তীতুল্য গায়িকা লতা মঙ্গেশকর টেলিভিশনের মিউজিক রিয়েলিটি শো'গুলোর মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু সবাইকে বিস্মিত করে এক টিভি চ্যানেলের এরকমই এক রিয়ালিটি শোতে উপস্থিত হতে রাজি হয়েছেন তিনি। খবর ভারতীয় ওয়েবসাইটের। বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে একাধিক সাক্ষাৎকারে টেলিভিশনে সংগীত প্রতিযোগিতার আধিক্য আর মান নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন লতা। তবে অনিচ্ছাসত্ত্বেও তিনি নভেম্বরের ১২ তারিখ স্টার প্লাসের মিউজিক রিয়েলিটি শো 'ভয়েস অফ ইন্ডিয়া'র চূড়ান্ত প্রতিযোগিতায় উপস্থিত হতে সম্মত হয়েছেন বলে জানান। এজন্য অবশ্য শো' টির প্রযোজক ও পরিচালক গজেন্দ্র সিং পরম আনন্দিত। গজেন্দ্র সিং বলেন, " তিনি (লতাজী ) বিজয়ীর হাতে ট্রফি তুলে দিতে রাজি হয়েছেন। এর জন্য অনেক চেষ্টা করতে হয়েছে আমাদের। দীর্ঘদিনের লেগে থাকার পরই তার সম্মতি পাওয়া গেছে। লতাজী খুব সাধারণ কেউ নন। তিনি দেবী সরস্বতীর আশীর্বাদ। আমাদের শোতে তার উপস্থিতি আমার ১৪ বছরের পেশাগত জীবনের সবচেয়ে বড় উপহার হিসেবে বিবেচনা করছি।" সাত বছর আগে 'মেরি আওয়াজ শুনো' অনুষ্ঠানের সহ-প্রযোজনার পর এই কোকিলকন্ঠী গায়িকার এটিই হবে এ ধরনের টিভি অনুষ্ঠানে প্রথম উপস্থিতি। গণেশ মহোৎসবের সময় লতাজীর সঙ্গে তাঁর বাস ভবনে দেখা করেছেন ভয়েস অফ ইন্ডিয়ার ফাইনালিস্টরা। গজেন্দ্র সিং বলেন, "প্রতিযোগিদের প্রতি তাঁর উপদেশ ছিল কোন শিল্পীর নকল না করা। লতাজী সবসময় বলেন, জনপ্রিয় অনেক গান গাওয়া অপেক্ষাকৃত সহজ। কিন্তু আসল গান গাওয়া অনেক কঠিন।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এফবি/এমআইআর/১৩১৩ ঘ