২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসিডদগ্ধদের পাশে ফাহমিদা

শিল্পীর সামাজিক দায়বদ্ধতা থেকে প্রথমবারের মতো এসিডদগ্ধদের পাশে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। সারাদেশের প্রায় ২৫০জন এসিডদগ্ধ নারীকে নিয়ে তিনি আয়োজন করতে যাচ্ছেন এক সংগীতমুখর সন্ধ্যার। পুরো এ আয়োজনের উদ্যোক্তা ফাহমিদা নবী নিজেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2007, 01:22 PM

Updated : 26 Aug 2022, 08:51 PM

অক্টোবর ২৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- শিল্পীর সামাজিক দায়বদ্ধতা থেকে প্রথমবারের মতো এসিডদগ্ধদের পাশে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। সারাদেশের প্রায় ২৫০জন এসিডদগ্ধ নারীকে নিয়ে তিনি আয়োজন করতে যাচ্ছেন এক সংগীতমুখর সন্ধ্যার। পুরো এ আয়োজনের উদ্যোক্তা ফাহমিদা নবী নিজেই। নভেম্বরের ৫ তারিখ ঢাকার বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ সঙ্গীতসন্ধ্যা। এ আয়োজনে ফাহমিদা নবীর সঙ্গে সমবেত কণ্ঠে গান গাইবেন ৫ এসিডদগ্ধ নারী। এছাড়াও ফাহমিদা নবীর পরিকল্পনা ও আবদুন নূর তুষারের উপস্থাপনায় এ আয়োজনে একক অভিনয় করবেন তাজিন আহমেদ, সংগীত পরিবেশন করবেন বাপ্পা মজুমদার, আলম আরা মিনু ও এসআই টুটুল। দেশের তারকা মডেলদের সরগরম উপস্থিতি এ অনুষ্ঠানের বাড়তি আর্কষণ। 'আহা!' খ্যাত চলচ্চিত্র পরিচালক এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে সমবেত সঙ্গীত রেকর্ডিং হবে আগামী ২ নভেম্বর। ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য এ আয়োজনটি চ্যানেল আইতে প্রচার করা হবে। এসিডদগ্ধদের নিয়ে এ আয়োজন প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, "ওদের জন্য কিছু করার অদম্য প্রয়াস থেকেই আমার এ উদ্যোগ, তদুপরি প্রথমবারের মতো এসিডদগ্ধ নারী ও সংগঠনগুলো এ অনুষ্ঠানের মধ্য দিয়ে একে অপরের সঙ্গে মিলিত হবার সুযোগ পাবে। একে বলা যেতে পারে, এসিডদগ্ধদের সম্মেলন দিবস। সব মিলিয়ে বিষয়টি অনেক পরিশ্রমের হলেও আমি ব্যক্তিগতভাবে আনন্দিত ও খুশি। এ আয়োজনটি সফল হলে আশা করছি আগামীতে এ ধরণের আরও কিছু অনুষ্ঠান করব। বিশেষ করে এসিডদগ্ধদের মধ্যে যারা গাইতে পারে তাদের নিয়ে কিছু গান করার ইচ্ছে রয়েছে আমার।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৯১৯ ঘ