২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার মদের বিজ্ঞাপনের জন্য উকিল নোটিশ পেলেন শাহরুখ খান

বলিউড কিং শাহরুখ খানের বোধ হয় শনির দশা চলছে। পুরো একদিন যেতে না যেতেই তিনি আরেকটি উকিল নোটিশ পেলেন। তবে এবারের নোটিশ মদ্য পন্যের বিজ্ঞাপনের জন্য। মধ্য প্রদেশের একটি এনজিও তাকে এই নোটিশ পাঠিয়েছে। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2007, 01:21 PM

Updated : 26 Aug 2022, 08:51 PM

অক্টোবর ২৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বলিউড কিং শাহরুখ খানের বোধ হয় শনির দশা চলছে। পুরো একদিন যেতে না যেতেই তিনি আরেকটি উকিল নোটিশ পেলেন। তবে এবারের নোটিশ মদ্য পন্যের বিজ্ঞাপনের জন্য। মধ্য প্রদেশের একটি এনজিও তাকে এই নোটিশ পাঠিয়েছে। খবর ভারতীয় ওয়েবসাইটের। শাহরুখ খান 'মাষ্টার স্ট্রোক হুইস্কি' এর বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন। বিজ্ঞাপনের একটি কথা হচ্ছে- 'সাফল্যের জন্য মাস্টার স্ট্রোক।" আর এনজিওটির অভিযোগ বিজ্ঞাপন চিত্রটির এই কথাটি নিয়ে। মামলার বাদী বিনোদ কুমার ত্রিপতি বলেন, "বিজ্ঞাপনের এই কথাটির জন্য জনগন মদ্য ক্রয়ে উৎসাহিত হবে। এভাবে একজন তারকা মাদকাসক্তে উৎসাহিত করছেন।" বিনোদ আরো জানান, প্রকাশ্যে যে কোন অ্যালকোহল তামাক জাতীয় পণ্য ব্যবহার এই দেশে নিষিদ্ধ। এক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়ার উপায়ও আছে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৯০৯ ঘ