২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ডেইলি সোপ 'দৈনিক তোলপাড়'

আনিসুল হকের রচনা আর আশরাফী মিঠুর পরিচালনায় আসছে নতুন ডেইলি সোপ 'দৈনিক তোলপাড়'। গত কোরবানী ঈদে এনটিভিতে প্রচারিত ঈদের নাটক 'সাপ্তাহিক তোলপাড়' এর সিক্যুয়েল হিসেবে নির্মিত হচ্ছে প্রতিদিনের এ ধারাবাহিক নাটকটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2007, 09:27 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

অক্টোবর ২৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- আনিসুল হকের রচনা আর আশরাফী মিঠুর পরিচালনায় আসছে নতুন ডেইলি সোপ 'দৈনিক তোলপাড়'। গত কোরবানী ঈদে এনটিভিতে প্রচারিত ঈদের নাটক 'সাপ্তাহিক তোলপাড়' এর সিক্যুয়েল হিসেবে নির্মিত হচ্ছে প্রতিদিনের এ ধারাবাহিক নাটকটি। দৈনিক তোলপাড় নামের একটি পত্রিকার অফিসে ঘটে যাওয়া প্রতিদিনের মজার মজার ঘটনা নিয়ে সাজানো হয়েছি নাটকটি। পত্রিকাটির একজন সাংবাদিক তারই সহকর্মী আর একজনকে ছোট করার প্রতিযোগিতায় লিপ্ত হয়, এই নিয়ে ঘটতে থাকে চমৎকার সব ঘটনা। দু'সাংবাদিক চরিত্রে অভিনয় করবেন ফজলুর রহমান বাবু ও আল মনসুর । এছাড়াও নাটকটিতে রয়েছে প্রভা, মুনমুন, আহমেদ রুবেল, কামাল বায়েজিদসহ অনেকে। কাওরান বাজারের ইউটিসি ভবনে সেট নির্মাণ করে সোপটির শুটিং শুরু হয়েছে ২৩ সেপ্টেম্বর থেকে। ডেইলি সোপটি নির্মিত হচ্ছে মাছরাঙা প্রডাকশনের ব্যানারে। আগামী বছরের জানুয়ারি থেকে চ্যানেল আইয়ে প্রতিদিন প্রচার করা হবে নাটকটি। নতুন ডেইলি সোপ দৈনিক তোলপাড় সম্পর্কে নির্মাতা আশরাফী মিঠু জানান, আমার নির্মিত এক ঘণ্টার নাটক 'সাপ্তাহিক তোলপাড়' প্রচারের পর দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এ নাটকটির রচয়িতাও ছিলেন আনিসুল হক। এর জনপ্রিয়তাকে কেন্দ্র করে নির্মাণের উদ্যোগ নিই সোপ দৈনিক তোলপাড়ের। এর কাহিনীর বৈচিত্র্য দর্শকদের আকর্ষণ করবে আশা করি।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৫১৮ঘ