২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জানুয়ারিতে জাপানে যাচ্ছেন অপি

নাটক আর উপস্থাপনায় ব্যস্ত অপি ২০০৮ সালের জানুয়ারিতে দেশ ছেড়ে চলে যাচ্ছেন জাপানে স্বামীর কর্মস্থলে - জানালেন অপি করিম নিজেই। তবে সেখানে শুধু ঘরকন্না করতে নয়, পড়তেও যাচ্ছেন। নিজ বিযয় স্থাপত্যকলায় জাপানে উচ্চতর শিক্ষা নিবেন অপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2007, 02:14 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

অক্টোবর ২৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- নাটক আর উপস্থাপনায় ব্যস্ত অপি ২০০৮ সালের জানুয়ারিতে দেশ ছেড়ে চলে যাচ্ছেন জাপানে স্বামীর কর্মস্থলে - জানালেন অপি করিম নিজেই। তবে সেখানে শুধু ঘরকন্না করতে নয়, পড়তেও যাচ্ছেন। নিজ বিযয় স্থাপত্যকলায় জাপানে উচ্চতর শিক্ষা নিবেন অপি। জাপানের কিয়ূশু বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বর্তমানে গ্রামীণ কমিউনিকেশনের গ্লোবাল কমিউনিকেশন সেন্টারের প্রকল্প পরিচালক ডক্টর আশির আহমেদের সঙ্গে জনপ্রিয় মডেল, উপস্থাপিকা ও অভিনেত্রী অপি করিমের বিয়ে হয়েছে ২৬ অক্টোবর শুত্র"বার। বায়তুল আমান হাউজিং এ অপিদের অ্যাপার্টমেন্টে বিয়ের অনুষ্ঠান হয়। প্রথমে বাগদানের চিন্তা থাকলেও একবারেই হয়েছে আক্দ আর রেজিস্ট্রি। অপি পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের ঘটক অপির যুক্তরাষ্ট্র প্রবাসী খালা ও খালু । কয়েক বছর আগে জাপানে তারা উচ্চশিক্ষার্থে এলে পরিচয় হয় আশিরের সঙ্গে। সেই থেকে ছেলেকে তাদের পছন্দ। এরপর অপি খালার কাছে বেড়াতে গেলে তিনি বিয়ের ব্যাপারে প্রস্তাব দেন। আগস্টে বিয়ের আলোচনার সূত্র ধরেই অক্টোবরে দু'জনের এ বিয়ে হলো। আশির বুয়েটের কম্পিউটার সায়েন্সের ছাত্র থাকাকালীন জাপানের মনবসু স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার্থে চলে যান জাপান। আর একই প্রতিষ্ঠান থেকে স্থাপত্যেকলায় পাশ করে অপি বর্তমানে শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক। নভেম্বরের প্রথম সপ্তাহে জাপান যাচ্ছেন অপির বর আশির। ডিসেম্বরে হবে নবদম্পতির বিবাহোত্তর সম্বর্ধনা। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/২০০৮ ঘ