অক্টোবর ২৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ইন্ডিয়ান আইডলের মুকুট পেয়েছেন প্রশান্ত তামাং, কিন্তু খারাপ করছেন না অমিত পলও। অমিত পলের শহর শিলং এ ২৭ অক্টোবর শনিবার আমেরিকান হার্ড রক ব্যান্ড 'মিস্টার বিগ' এর এরিক মার্টিনের সঙ্গে অমিত গাচ্ছেন 'ফেস্টিভ্যাল অফ রক:শিলং' এ।
অমিত জানান, "আমি আনন্দিত এই কনসার্টের অংশ হতে পেরে এবং এরিক মার্টিনের পাশাপাশি গান গাইতে পেরে। মুহূর্তটি আমার অহংকার হয়ে থাকবে।"
এরিক মার্টিন বৃহস্পতিবার হাজির হয়েছেন শিলং। সঙ্গে তার নতুন আর্জেন্টেনিয় ব্যান্ড সদস্য শার্লি জিয়ারদিনে (বেস গিটার ), ক্রিশ্চিয়ান ভিদা (গিটার ) এবং পাহলো গারোচি (ড্রামস)। ভারতে এটাই এরিক মার্টিনের প্রথম লাইভ পারফরমেন্স ।
কিন্তু শিলংয়ে কেন এ কনসার্টের আয়োজন করলেন তারা এমন প্রশ্নের জবাবে এরিক জানান, "আমেরিকান রক ব্যান্ড ফায়ার হাউজ এর আগে শিলং এ অনুষ্ঠান করেছিল। তাদের কাছেই এরিক শুনেছিলেন এ শহরের মানুষ সঙ্গীত খুব ভালবাসে। তাছাড়া এ জায়গাটিও বেশ মনোরম।"
শিলংয়ে স
bdnews24