২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফয়সালকে এসএমএস করেছেন আমির : "ঘরে ফিরে এসো। স্বাধীনভাবে থাকতে পারবে।"

মুম্বাইয়ের জে জে হাসপাতালের মনঃচিকিৎসা বিভাগে চিকিৎসাধীন ভাই ফয়সাল খানকে এসএমএস করেছেন আমির খান। তাতে তিনি ভাইকে ঘরে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। ফয়সাল এই আহ্বান প্রত্যাখান করে বলেছেন তার উপর যে অবিচার করা হয়েছে তিনি তার প্রতিশোধ নেবেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2007, 10:08 AM

Updated : 26 Aug 2022, 08:50 PM

অক্টোবর ২৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- মুম্বাইয়ের জে জে হাসপাতালের মনঃচিকিৎসা বিভাগে চিকিৎসাধীন ভাই ফয়সাল খানকে এসএমএস করেছেন আমির খান। তাতে তিনি ভাইকে ঘরে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। ফয়সাল এই আহ্বান প্রত্যাখান করে বলেছেন তার উপর যে অবিচার করা হয়েছে তিনি তার প্রতিশোধ নেবেন। খবর ভারতীয় ওয়েবসাইটের। এখন আর কোন অবস্থাকেই ভাইয়ের সঙ্গে আপোষ মীমাংসা যাবেন না বলে ঠিক করেছেন ফয়সাল। ফয়সাল জানান, "আমার ভাই গতকাল (মঙ্গলবার) জে জে হাসপাতালে আমার সঙ্গে দেখা করতে আসে। সে আমাকে একটা এসএমএস পাঠিয়ে আমাকে বাসায় ফিরে যাবার কথা বলে। মেসেজে সে লিখেছিল, 'ঘরে ফিরে এসো। তোমাকে এখানে পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে।" ফয়সাল এই আহ্বান প্রত্যাখান করেছেন। এবং তিনি আমির, মা জীনাত ও বোন নিখাতের সঙ্গেও দেখা করবেন না বলে জানিয়ে দিয়েছেন। ফয়সাল বলেন, "আমির আমার স্বাধীনতা ফিরিয়ে দেবার কে? আমি প্রাপ্তবয়স্ক ও দেশের একজন দায়িত্বশীল নাগরিক। মানসিকভাবে আমি সম্পূর্ণ সুস্থ।" কারো তত্ত্বাবধানে যদি যেতেই হয় তো তিনি বাবা তাহির হোসেনের কাছেই যাবেন, সাফ জানিয়ে দিয়েছেন ফয়সাল। তিনি বলেন, "আমি বাবার কাছেই যাব। কারণ আমি আমির বা পরিবারের আর কাউকে বিশ্বাস করি না। আমির আমাকে নিয়ে যা করেছে তা আমার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। সে আমাকে আবার ঘরে আটকে রাখতে পারে। আর যে কোন ভাবেই হোক আমাকে পাগল প্রতিপন্ন করতে পারে।" ফয়সাল বলেন, "আমার পরিবারের কারণেই আমাকে এই ভোগান্তির শিকার হতে হয়েছে। তারা আমাকে পাগল প্রমাণ করার চেষ্টা করেছে। আমি সুস্থতার প্রমাণ দিয়েই হাসপাতাল থেকে বেরিয়ে আসব। এবং আদালতের কাঠগড়ায় নিয়ে ওদের উচিত শিক্ষা দেব।" উল্লেখ রোববার মুম্বাইয়ের এক মেট্রোপলিটন আদালত ভাই ফয়সাল খানকে ১০ দিন পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছে। জে জে হাসপাতালের মনঃচিকিৎসা বিভাগের প্রধান ডক্টর আর এম হরিদাস জানান, এরই মধ্যে ফয়সালের কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। সেগুলির রিপোর্ট পেলে তার মানসিক অবস্থা সম্পর্কে অনেকটা ধারণা করা যাবে। এর আগে সম্পত্তি গ্রাসের জন্য মা বোনের সঙ্গে মিলে তাকে পাগল প্রতিপন্ন করার চেষ্টা করছেন আমির খান, আদালতে এরকম অভিযোগ করেছেন ফয়সাল। নিজেকে তিনি সম্পূর্ন সুস্থ বলে দাবি করেন। ফয়সালে মা জীনাত ও বোন নিখাতের মতে, ফয়সাল মানসিকভাবে অসুস্থ। গত ৪ বছর ধরে সে তার মাকে অনেক ভুগিয়েছে। স