২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ধারাবাহিক নিয়ে আসছেন মামুনুর রশীদ

নাট্যব্যক্তিত্ব এবং নির্দেশক মামুনুর রশীদ ৫২ পর্বের নতুন ধারাবাহিক নাটক নির্মাণ করছেন। এর নাম এখনো চূড়ান্ত হয়নি। নাটকের রচিয়তা ও নির্দেশক মামুনুর রশীদ নিজেই। নাটকের গল্প আবর্তিত হয়েছে পুরনো ঢাকাকে কেন্দ্র করে। ঢাকা শহরের ক্রমবিবর্তনের কাহিনী ও আনুষঙ্গিক বিষয়ের বর্ণনা নিয়ে এগুবে মেগাধারাবাহিকটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2007, 01:20 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

অক্টোবর ২৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- নাট্যব্যক্তিত্ব এবং নির্দেশক মামুনুর রশীদ ৫২ পর্বের নতুন ধারাবাহিক নাটক নির্মাণ করছেন। এর নাম এখনো চূড়ান্ত হয়নি। নাটকের রচিয়তা ও নির্দেশক মামুনুর রশীদ নিজেই। নাটকের গল্প আবর্তিত হয়েছে পুরনো ঢাকাকে কেন্দ্র করে। ঢাকা শহরের ক্রমবিবর্তনের কাহিনী ও আনুষঙ্গিক বিষয়ের বর্ণনা নিয়ে এগুবে মেগাধারাবাহিকটি। পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে নতুন ধারাবাহিক এ নাটকের শুটিং শুরু হয়েছে ২৩ অক্টোবর মঙ্গলবার থেকে। এতে অভিনয় করছেন এটিএম শামসুজ্জামান, তুষার খান, লুৎফর রহমান জর্জ, গোলাম ফরিদা ছন্দা, চাঁদনী, আখম হাসান, জয়রাজসহ অনেকে। মামুনুর রশীদের নিজস্ব প্রযোজনা সংস্থা বাঙলা টেলিফিল্মের ব্যানারে নির্মিত হচ্ছে ধারাবাহিকটি। এ প্রসঙ্গে মামুনুর রশীদ জানান, "সব মিলিয়ে একটি ভাল গল্প নিয়ে ধারাবাহিকটি নির্মাণ করছি। ঢাকার অজানা ইতিহাসের কিয়দংশ তুলে আনার চেষ্ঠা রয়েছে এ সিরিয়ালে। ইতিহাসমনস্ক দর্শকদের নাটকটি ভাল লাগবে।" বর্তমানে মামুনুর রশীদের নির্দেশনায় এটিএন বাংলায় প্রচার হচ্ছে ধারাবাহিক 'দি নিউ সবুজ অপেরা'। নির্দেশনার পাশাপাশি নাটকটিতে অভিনয়ও করছেন তিনি। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৮৫৬ ঘ