২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রামাণ্যচিত্র বানাবেন জোলি পিট দম্পতি

হলিউডের তারকা দম্পতি ব্রাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি যৌথভাবে একটি প্রামাণ্যচিত্র প্রযোজনা করবেন। বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় যেসব মানুষ জনহিতকর কাজ করে যাচ্ছেন তাদের নিয়েই তৈরি হবে এটি। ধারাবাহিক প্রামাণ্যচিত্রটি প্রচারিত হবে এইচবিও চ্যানেলে। খবর মার্কিন ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2007, 01:03 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

অক্টোবর ২৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- হলিউডের তারকা দম্পতি ব্রাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি যৌথভাবে একটি প্রামাণ্যচিত্র প্রযোজনা করবেন। বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় যেসব মানুষ জনহিতকর কাজ করে যাচ্ছেন তাদের নিয়েই তৈরি হবে এটি। ধারাবাহিক প্রামাণ্যচিত্রটি প্রচারিত হবে এইচবিও চ্যানেলে। খবর মার্কিন ওয়েবসাইটের। 'অ্যান ইনকনভিনিয়েন্ট ট্রুথ' খ্যাত স্কট বার্নস ছবিটির সহ-প্রযোজক। বার্নস এখন এটির চিত্রনাট্য তৈরি করছেন। অ্যাঞ্জেলিনা জোলি দারিদ্র বিমোচনে জাতিসংঘের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন। ২০০৩ সালে যুদ্ধ বিদ্ধস্ত বিভিন্ন দেশে ত্রাণ কর্মী হিসেবে কাজ করার সময় তিনি প্রামাণ্যচিত্রটি তৈরির পরিকল্পনা করেন। বিশ্বের সবচেয়ে দুর্যোগপ্রবণ, ঝুঁকিপূর্ণ এবং যুদ্ধবিদ্ধস্ত এলাকাগুলি পরিদর্শনের অভিজ্ঞতা তিনি এ প্রামাণ্যচিত্রে তুলে ধরবেন। পিট- জোলি দম্পতির তৈরি দাতব্য প্রতিষ্ঠান 'জোলি পিট ফাউন্ডেশন' ইতিমধ্যে সুদানের দারফুরে মানবিক বিপর্যয় রোধে এক মিলিয়ন ডলার দান করেছেন। আশা করা যায় এ প্রামাণ্যচিত্রের মাধ্যমে জোলি পিটকে একসঙ্গে পর্দায় দেখা যাবে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এমআইআর/১৮৫২ ঘ