২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্ঝরের নতুন ছবি 'বালিশ'

প্রথম ছবি 'আহা!'র পর এবার এনামুল করিম নির্ঝর তৈরি করতে যাচ্ছেন নতুন ছবি 'বালিশ'।। আগের ছবির মতোই এর কাহিনী ও সংলাপ নির্ঝর নিজেই লিখেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2007, 01:31 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

অক্টোবর ২৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- প্রথম ছবি 'আহা!'র পর এবার এনামুল করিম নির্ঝর তৈরি করতে যাচ্ছেন নতুন ছবি 'বালিশ'।। আগের ছবির মতোই এর কাহিনী ও সংলাপ নির্ঝর নিজেই লিখেছেন। জানুয়ারি থেকে ছবির শুটিং শুরু হবে। শিল্পীদের নাম এখনো চূড়ান্ত করেননি। তার প্রথম ছবির মতো এটিও প্রযোজনা করবে ইমপ্রেস টেলিফিল্ম। নতুন এ ছবি নির্মাণ প্রসঙ্গে নির্মাতা এনামুল করিম নির্ঝর বলেন, " আমার প্রথম ছবি মুক্তির পর দর্শক এবং শুভাকাক্সক্ষীদের কাছ থেকে আমি এতো শুভেচ্ছা পেয়েছি যা ছিল আমার ধারণার বাইরে। এতো অল্প সময়ে দ্বিতীয়বারের মতো এমন একটি জটিল কাজে হাত দিতাম না। কিন্তু সবাই আমাকে প্রচণ্ড উৎসাহ দিচ্ছে। বলছে সাফল্যের এ ছোট চারাগাছটাকে লালনপালন করে আরো বড় করে তুলতে।" ছবির নাম 'বালিশ' হওয়া প্রসঙ্গে এখনই মুখ খুলতে চান না নির্ঝর। বললেন, "নাম শুনেই বুঝতে পারছেন এটি হবে সম্পূর্ণ নতুন ধরনের একটা গল্প। এখন গল্পটা বলে দর্শকদের আগ্রহ কমাতে চাই না।" উল্লেখ্য, ঈদের দিন স্যাটেলাইট টিভি চ্যানেল আইতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল 'আহা!' ছবিটির। এর পাশাপাশি ছবিটি একযোগে মুক্তি পেয়েছিল স্টার সিনেপ্লেক্স ও বলাকা সিনে ওয়ার্ল্ডে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৯২৯ ঘ