অক্টোবর ২৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বাস্তব জীবনে হরিণ শিকারের মামলায় জামিনে থাকলেও রুপালী পর্দায় এবার বন্যপ্রাণীদের ত্রাতা টারজানের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন সালমান খান। আগামী বছরের ছবিটির কাজ শুরু হবে। খবর ভারতীয় ওয়েবসাইটের।
এ প্রসঙ্গে সালমান বলেন, "টারজানের গল্প ছোটবেলায় মুগ্ধ হয়ে পরতাম। এখন এই চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে ভাল লাগছে।"
'নো এন্ট্রি' ছবির পরিচালক আনিস বাজমে 'টারজান' পরিচালনা করবেন। সালমানের হিট ছবিগুলির মধ্যে 'নো এন্ট্রি' অন্যতম।
সালমান বলেন, "টারজান ছবিটা আমি বাচ্চাদের জন্য করতে চাই। আমি দেখেছি ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে আমার অনেক ভক্ত আছে। তাদের উদ্দেশ্যেই আমি এই ছবিটা উৎসর্গ করতে চাই।"
স
bdnews24