২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুকরো খবর : বাবা হৃত্বিক, টিভিতে তনুজা, 'উমরাও জান' এর শাহরিয়ার

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছেন সুসান রোশান। তার ২ বছরের ছেলে হৃহান একজন সঙ্গী পাচ্ছে ভেবে খুশি হৃত্বিক রোশানও। সন্তানের দাদা রাকেশ রোশান জানিয়েছেন, আশা করা হচ্ছে ২০০৮ সালের মাঝামাঝি ভূমিষ্ট হবে শিশুটি। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2007, 01:25 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

অক্টোবর ২৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) আবার বাবা হচ্ছেন হৃত্বিক দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছেন সুসান রোশান। তার ২ বছরের ছেলে হৃহান একজন সঙ্গী পাচ্ছে ভেবে খুশি হৃত্বিক রোশানও। সন্তানের দাদা রাকেশ রোশান জানিয়েছেন, আশা করা হচ্ছে ২০০৮ সালের মাঝামাঝি ভূমিষ্ট হবে শিশুটি। খবর ভারতীয় ওয়েবসাইটের। রাকেশ রোশান বলেছেন, "আরো একজন রোশান আসছে পৃথিবীতে। সুখবরের অপেক্ষায় আশি আমরা সবাই।" নাতি চান না নাতনী জানতে চাইলে রাকেশ বলেন, "নাতি হোক না নাতনী হোক কিছু আসে যায় না। কন্যাসন্তান আমাদের কাছে লক্ষীর মতো। সন্তান সুস্থ থাকলেই হলো।" টেলিভিশনে তনুজা অচিরেই নতুন এক বিনোদন চ্যানেল আসছে ভারতে, নাম নাইন এক্স। এই চ্যানেলের এক সিরিয়ালের মাধ্যমে ফের অভিনয়ে আসছেন বলিউডের সাবেক অভিনেত্রী তনুজা। কাজল ও তানিশার মা মিনি পর্দার এক কমিক থ্রিলারে অভিনয় করবেন যার নাম 'বাবন ভাবী ভার্সাস বিমলা তাই'। এতে বিমলা তাইয়ের চরিত্রে অভিনয় করবেন তনুজা। খবর ভারতীয় ওয়েবসাইটের। এ প্রসঙ্গে তনুজা বলেন, "টেলিভিশন খুবই মজার একটা মাধ্যম। এর মাধ্যমে ঘরে ঘরে ঢুকে সরাসরি দর্শকদের সঙ্গে যোগাযাগ করা যায়। কমেডি শোতে অভিনয় করতে পারাটাও খুব মজার অভিজ্ঞতা। আমি কমেডি শোতে অভিনয় করতে পছন্দ করি। বিশেষ করে আজকের পৃথিবী যেভাবে দুঃখ ভারাক্রান্ত হয়ে উঠছে সেখানে মানুষকে একটু হাসাতে পারাটা কম কথা নয়।" তনুজা অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে 'বাহেরাইন ফির ভি আয়েঙ্গি' 'হাতি মেরে সাথি', 'মেরা জীবন সাথি', 'দো চোর', 'এক বার মুসকুরা দো' ইত্যাদি। 'উমরাও জান' এর শাহরিয়ার এবার লিখবেন 'নুর জাহান' এর জন্য বিখ্যাত উর্দু কবি ডক্টর আখলাক মোহাম্মদ খানকে সবাই শাহরিয়ার নামেই চেনেন। খুশবন্ত সিং এর মতে তিনি একালের সেরা উর্দু কবি। ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত মোজাফফর আলী পরিচালিত বিখ্যাত হিন্দি ছবি 'উমরাও জান' এর গীতিকার হিসেবে শাহরিয়ার বিশেষভাবে পরিচিত। সেই কবি এখন মোঘল সম্রাজ্ঞী নুর জাহানকে নিয়ে কাজ করছেন। ধারণা করা হচ্ছে মোজাফফর আলীই 'নুর জাহান' নামের একটি ছবি তৈরি করবেন আর সেখানে গীত রচনা করবেন শাহরিয়ার। খবর ভারতীয় ওয়েবসাইটের। নুর জাহান সম্পর্কে জানার জন্য এখন এলিসন ব্যাংকস ফাইন্ডলি ও চন্দ্র পান্ট এর বই পড়ছেন শাহরিয়ার মনোযোগ দিয়ে। 'উমারও জান' ছবিতে শাহরিয়ারের যে গানগুলো দর্শককে মুগ্ধ করেছিল তার মধ্যে আছে 'দিল চিজ কেয়া হ্যায় আপ মেরি জান লেজিয়ে', 'ইন আঁখো কি মাস্তি কে মাস্তানে হাজারো হ্যায়', 'জিন্দেগি যব ভি তেরি বাজম ম্যায়' 'ইয়ে কেয়া জাগা হ্যায় দোস্ত' ইত্যাদি। গানগুলো সুর করেছিলেন খৈয়াম। এর অনেকগুলোতে কন্ঠ দেন আশা ভোঁশলে। এক দশক আগে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে উর্দুর এই অধ্যাপক অবসর নেন। 'উমরাও জান' মুক্তির অনেক পরে জে পি দত্ত ছবিটির একটি রিমেক তৈরি করেন যেখানে রেখার চরিত্রটি করেন ঐশ্বরিয়া রাই। এর গীত রচনা করেন জাভেদ আখতার আর সুর করেন আনু মালিক। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৯১৪ ঘ