২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুরোনো ছবির গান নিয়ে সাজানো হয়েছে 'কাচেঁর হদয়'

জনপ্রিয় কিছু চলচ্চিত্রের ১০টি সুপারহিট গানকে নতুনভাবে চিত্রায়ন করে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও 'কাঁচের হদয়'। এই মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। চলচ্চিত্র ছাড়াও রেডিও টেলিভিশনের মাধ্যমে প্রায় ২০ বছর ধরে প্রচারিত এসব গান শ্রোতাদের মুগ্ধ করে রেখেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2007, 01:10 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

অক্টোবর ২৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- জনপ্রিয় কিছু চলচ্চিত্রের ১০টি সুপারহিট গানকে নতুনভাবে চিত্রায়ন করে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও 'কাঁচের হদয়'। এই মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। চলচ্চিত্র ছাড়াও রেডিও টেলিভিশনের মাধ্যমে প্রায় ২০ বছর ধরে প্রচারিত এসব গান শ্রোতাদের মুগ্ধ করে রেখেছে। এসব গানের মধ্যে রয়েছে: 'পাথরের পৃথিবীতে', 'এ মন তোমাকে দিলাম', 'আমি ধন্য হয়েছি', 'আমি আছি থাকব', 'ভালবাসলে সবার সাথে ঘর বাধাঁ যায় না' ইত্যাদি। গানের সঙ্গে মডেল হয়েছে শাকিল খান, শাহনূর, রেসি, ইরিন, মীম, তানজিকা, শাহেদসহ অনেকই। নতুন এ মিউজিক ভিডিও বের হয়েছে অনুপম রেকর্ডিং মিডিয়ার ব্যানারে। গানগুলোর নতুন চিত্রায়ন সংগীতপ্রেমীদের ভাল লাগবে বলে জানান অনুপম রেকর্ডিং মিডিয়ার কর্ণধার আনোয়ার হোসেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৯০৭ ঘ