২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফয়সালকে আরো ১০দিন পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছে আদালত

রোববার মুম্বাইয়ের এক মেট্রোপলিটন আদালত বলিউড অভিনেতা আমির খানের ভাই ফয়সাল খানকে আরো ১০ দিন পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছে। জে জে হাসপাতালের মনঃচিকিৎসা বিভাগের প্রধানের অনুরোধেই তাকে ৩০ অক্টোবর অব্দি থাকার এই নির্দেশ দেয়া হয় বলে জানিয়েছে আদালত। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2007, 01:27 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

অক্টোবর ২১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- রোববার মুম্বাইয়ের এক মেট্রোপলিটন আদালত বলিউড অভিনেতা আমির খানের ভাই ফয়সাল খানকে আরো ১০ দিন পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছে। জে জে হাসপাতালের মনঃচিকিৎসা বিভাগের প্রধানের অনুরোধেই তাকে ৩০ অক্টোবর অব্দি থাকার এই নির্দেশ দেয়া হয় বলে জানিয়েছে আদালত। খবর ভারতীয় ওয়েবসাইটের। জে জে হাসপাতালের মনঃচিকিৎসা বিভাগের প্রধান ডক্টর আর এম হরিদাস জানান, এরই মধ্যে ফয়সালের কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। সেগুলির রিপোর্ট পেলে তার মানসিক অবস্থা সম্পর্কে অনেকটা ধারণা করা যাবে। এর আগে সম্পত্তি গ্রাসের জন্য মা বোনের সঙ্গে মিলে তাকে পাগল প্রতিপন্ন করার চেষ্টা করছেন আমির খান, আদালতে এরকম অভিযোগ করেছেন ফয়সাল। নিজেকে তিনি সম্পূর্ন সুস্থ বলে দাবি করেন। আদালত সোমবার জে জে হাসপাতালে গিয়ে ফয়সালের মানসিক সুস্থতা সম্পর্কে পরীক্ষা করার জন্য ৫ দিন সময় দেন। চিকিৎসকদের অনুরোধে ২০ তারিখ আদালত ফয়সালের পরীক্ষার জন্য আরো ১০ দিন সময় বাড়িয়ে দেয়। ফয়সালে মা জীনাত ও বোন নিখাতের মতে, ফয়সাল মানসিকভাবে অসুস্থ। গত ৪ বছর ধরে সে তার মাকে অনেক ভুগিয়েছে। স