অক্টোবর ১৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভারত জুড়ে তো সাড়া ফেলেছেই, অক্ষয় কুমার অভিনীত 'ভুল ভুলাইয়া' জায়গা করে নিয়েছে ইউকে টপ টেন চার্টেও। এ যাবৎ সবচেয়ে বেশি বক্স অফিস সফল ছবি হিসেবে বিবেচনা করা হচ্ছে একে। খবর ভারতীয় ওয়েবসাইটের।
ওয়েবসাইটটি জানিয়েছে, "বৃটেনে ৩ দিনে ২ লাখ ৯৩ হাজার ৯০৫ পাউন্ড আয় করে টপ চার্টের ৭ নম্বরে জায়গা করে নিয়েছে প্রিয়াদর্শন পরিচালিত ছবিটি।"
টি সিরিজের ছবিটি মুক্তি পায় ১২ অক্টোবর। মার্কিন যুক্তরাষ্ট্রেও ছবিটি আয় করেছে ৫ লাখ ১২ হাজার ডলার।
দেশের বাইরে প্রথম দিন দিনে 'ভুল ভুলাইয়া' মোট আয় করেছেন ৬.৫ কোটি রুপি। একই সঙ্গে মুক্তি পাওয়া যশ রাজ ফিল্মসের 'লাগ চুনারি মে দাগ' দেশের বাইরে আয় করেছে ৪.৭৫ কোটি রুপি।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৪৫৯ ঘ
bdnews24