২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ পর্যন্ত 'একলব্য'ই যাচ্ছে অস্কারে

বলিউডে বিতর্ক, আপত্তি, মামলা মোকদ্দমা সত্বেও শেষ পর্যন্ত 'একলব্য দি রয়াল গার্ড' যাচ্ছে অস্কারের বিদেশী ভাষার ক্যাটাগরিতে মনোনয়নের জন্য। বুধবার ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া জানায়, যে জুরি কমিটি একলব্য নির্বাচন করেছিল সেই কমিটি লুপ্ত হয়েছে। ফলে ওই সিদ্ধান্ত বদলানোর কোন সুযোগ নেই। ভারতীয় ওয়েবসাইটের খবর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2007, 09:33 AM

Updated : 26 Aug 2022, 08:47 PM

অক্টোবর ১৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বলিউডে বিতর্ক, আপত্তি, মামলা মোকদ্দমা সত্বেও শেষ পর্যন্ত 'একলব্য দি রয়াল গার্ড' যাচ্ছে অস্কারের বিদেশী ভাষার ক্যাটাগরিতে মনোনয়নের জন্য। বুধবার ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া জানায়, যে জুরি কমিটি একলব্য নির্বাচন করেছিল সেই কমিটি লুপ্ত হয়েছে। ফলে ওই সিদ্ধান্ত বদলানোর কোন সুযোগ নেই। ভারতীয় ওয়েবসাইটের খবর। এর আগে 'একলব্য' এর নির্বাচন পক্ষপাতদুষ্ট, বোম্বে হাই কোর্টে এরকম অভিযোগ দায়ের করেন 'ধর্ম' ছবির পরিচালক ভাবনা তলওয়ার। জুরি বোর্ডের অনেকেই 'ধর্ম' ছবিকে অস্কারে পাঠানোর পক্ষে ভোট দিয়েছিলেন। বিতর্ক শুরু হওয়ার পর ফিল্ম ফেডারেশনের সভাপতি বিনোদ পান্ডে এক লিখিত পত্রে অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এর কাছে আরো সময় চেয়েছিলেন ভারত থেকে পাঠানো ছবি নির্বাচনের জন্য। সে মোতাবেক অ্যাকাডেমি বুধবারের মধ্যে সিদ্ধান্ত জানানোর অনুরোধ করে। বুধবার পেরিয়ে যাওয়ায় এখন আর ভারত থেকে নতুন কোন ছবি অস্কারে পাঠানোর সুযোগ নেই। তবে আদালত জানিয়েছে, দায়ের করা মামলার ভিত্তিতে বৃহষ্পতিবার শুনানি চলবে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৫১৮ ঘ