অক্টোবর ১৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সুচিত্রা সেন নার্সিং হোমে ভর্তি হওয়ার পর রোগীর ছদ্মবেশ ধরে এক টিভি চ্যানেলে সাংবাদিক গিয়েছিলেন সেখানে। কৌশলে তুলে এনেছিলেন স্বেচ্ছানির্বাসিতা নায়িকার ছবি। কিন্তু সেন পরিবারের আপত্তির মুখে ওই ছবি প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেলটি। ফলে ভক্তরা জানতে পারছেন না তাদের প্রিয় অভিনেত্রী এখন দেখতে কেমন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
বাংলা চলচ্চিত্রের জীবন্ত কীংবদন্তী সুচিত্রা সেন রুপালী পর্দা থেকে বিদায় নেবার পর চলে গেছেন লোকচক্ষুর অন্তরালে। গত তিরিশ বছরেরও বেশি সময় ধরে তার একান্ত আপনজন ছাড়া আর কেউ জানেন না, একসময়ের হার্টথ্রব এই নায়িকা এখন দেখতে কেমন।
স
bdnews24