২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্তানকে দুটো ভাষা শেখাবেন হ্যালি বেরি

হলিউড তারকা হ্যালি বেরি চার মাসের অন্তঃসত্ত্বা, পুরানো খবর। নতুন খবর, তিনি এবং তার ছেলে বন্ধু গ্যাব্রিয়েল অব্রি সিদ্ধান্ত নিয়েছেন তাদের সন্তানকে ইংরেজি ও ফরাসী ভাষায় পারদর্শী করে তুলবেন। খবর বৃটিশ ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2007, 11:11 AM

Updated : 26 Aug 2022, 08:47 PM

অক্টোবর ১৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- হলিউড তারকা হ্যালি বেরি চার মাসের অন্তঃসত্ত্বা, পুরানো খবর। নতুন খবর, তিনি এবং তার ছেলে বন্ধু গ্যাব্রিয়েল অব্রি সিদ্ধান্ত নিয়েছেন তাদের সন্তানকে ইংরেজি ও ফরাসী ভাষায় পারদর্শী করে তুলবেন। খবর বৃটিশ ওয়েবসাইটের। হ্যালি বেরি জানিয়েছেন তাদের সন্তানকে ইংরেজি এবং ফরাসী উভয় ভাষাই শেখানো হবে। অস্কার বিজয়ী এ অভিনেত্রী আরো জানান, অব্রি এরই মধ্যে তাদের অনাগত সন্তানের সাথে ফরাসী ভাষায় কথা বলা শুরু করেছেন। ফরাসী হচ্ছে অব্রির মাতৃভাষা। বেরির বক্তব্য উদ্ধৃত করে দি সান জানিয়েছে, বেরি নিজেও এখন ফরাসী ভাষা শিখছেন। অব্রি যেভাবে ইংরেজী শিখেছে, তিনিও সেভাবেই ফরাসী শিখছেন। এ ব্যাপারে বেরি জানান, "ফরাসী ভাষা শেখা খুবই কঠিন, বিশেষ করে যখন কারো বয়স চল্লিশ বছর পেরিয়ে যায়। তবে ভাষা শেখার সহজ একটি পন্থা আমি শিখেছি অব্রির কাছ থেকে। পন্থাটি হলো ফরাসী ভাষার বিভিন্ন শব্দ এবং অক্ষর কাগজে লিখে ঘরের বিভিন্ন জায়গায় টানিয়ে রাখা। এতে করে দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজের সঙ্গে ভাষাটি সহজেই মিশে যায়।" বেরি আশাবাদী, অচিরেই তিনি ফরাসী ভাষা আয়ত্ত করতে পারবেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/আরএইচকিউ/এমআইআর/১৭০৭ ঘ