২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমান খানের ঈদ

সালমান খানের ধর্ম ইসলাম। যদিও তার বাবা সলিম খানের প্রথম স্ত্রী হিন্দু এবং দ্বিতীয় স্ত্রী হেলেন একজন ক্যাথলিক খৃস্টান। মুম্বাইয়ের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে তাই ঈদ উৎসবও বহুমাত্রিকতা পায়। গনেশ উৎসব, দিওয়ালি আর ক্রিসমাসের মতো ঈদেও রংদার হয়ে ওঠে খানদের বাসস্থান। এবার ঈদে সেখানেই বাবা মা ভাই বোন আর ভাতিজাদের নিয়ে ঈদ পালন করলেন সালমান খান। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2007, 08:41 AM

Updated : 26 Aug 2022, 08:47 PM

অক্টোবর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সালমান খানের ধর্ম ইসলাম। যদিও তার বাবা সলিম খানের প্রথম স্ত্রী হিন্দু এবং দ্বিতীয় স্ত্রী হেলেন একজন ক্যাথলিক খৃস্টান। মুম্বাইয়ের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে তাই ঈদ উৎসবও বহুমাত্রিকতা পায়। গনেশ উৎসব, দিওয়ালি আর ক্রিসমাসের মতো ঈদেও রংদার হয়ে ওঠে খানদের বাসস্থান। এবার ঈদে সেখানেই বাবা মা ভাই বোন আর ভাতিজাদের নিয়ে ঈদ পালন করলেন সালমান খান। খবর ভারতীয় ওয়েবসাইটের। এবারের ঈদেও যথারীতি বাসায় ছিলেন সালমান। বাচ্চাদের সঙ্গে খেলে সময় কাটিয়েছেন। সালমান বলেন, "যেখানেই থাকি না কেন বড় উৎসবগুলোর সময় ঠিকই বাসায় চলে আসি।" জানালেন এবারের ঈদে গ্যালাক্সিতে স্পেশাল আইটেম ছিল বিরিয়ানি। ভাতিজা আয়ানের সঙ্গে মুষ্টিযুদ্ধ খেলছিলেন সালমান। আরও দুই ভাতিজা নির্বাণ, আরহানও ছিল কাছে। খান বললেন, "রোজা রাখার পর ঈদ উৎসব আসলেই খুব মজার অভিজ্ঞতা। আমি যতটা সম্ভব রোজা রাখি। তবে এবার রাখতে পারিনি।" ছেলেবেলার ঈদের কথা মনে করে বললেন, " ঈদ তো সমসময়ই একটা বিশেষ মজা। আমার মনে আছে ছোটবেলায় ঈদের সময় মাকে দেখতাম বাদাম পেস্তা কেটে কেটে ক্ষীর বানাচ্ছেন। মা যখন রান্নাঘরে থাকতেন না তখন আমি আলভিরা, আরবাজ ও সোহেল চুপি চুপি রান্নাঘরে ঢুকে সেগুলি সাবার করে দিতাম। মা এসে দেখতেন অর্ধেক খাবার নেই। আবার আমাদের জন্য রাঁধতে শুরু করতেন।" "বাদাম পেস্তা খেয়ে ফেলার জন্য দাদী তোমাদের মারত না?" চাচ্চুর কাছে আয়ানের প্রশ্ন। সালমান মাথা নেড়ে জানান, "না"। "ঈদের দিন নতুন পোশাক পরা আর ঈদি নেওয়া ছিল ধরাবাঁধা। এখনও ঈদের দিনে আমি নতুন জামা পরে নামাজে যাই।" বললেন বলিউড অভিনেতা। ভাতিজাদের দিকে তাকিয়ে বললেন, "এই বাচ্চারা আমার মনের বোঝা লাঘব করে দেয়। এদের সঙ্গে থাকলে আমি আমার শৈশবে ফিরে যাই।...আমি ওদের সাঁতার শেখাই, বাইকে নিয়ে ঘুরি, বাইরে ঘুরতে এরা খুবই মজা পায়। তবে সবচেয়ে বেশি মজা পায় গায়ের জামা খুলে ওদের মাসল দেখালে।" শেষের কথাটা আলীজেহকে লক্ষ্য করে। সেটা শুনে আলীজেহ চাচ্চুর বুকে মাথা লুকায় লজ্জায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৪২৪ ঘ.