২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ পর্যন্ত তুসোর ঘরে যাচ্ছেন সালমান

প্রথমবার প্রস্তাবে 'না' করে দিয়েছিলেন সালমান খান। ধারনা করা হয়েছিল, ঐশ্বরিয়ার মূর্তি আছে বলেই হয়তো মাদাম তুসোর মোমের ঘরে যেতে আগ্রহী নন তিনি। কিন্তু ওখানে থাকা মানে যে আরো অনেক বিখ্যাত ব্যাক্তিদের কাতারে ঠাঁই পাওয়ার মর্যাদা লাভ, সেটা একটু দেরিতে হলেও বুঝেছেন বলিউড তারকা। ফলে দ্বিতীয় প্রস্তাবে বিনাবাক্যে রাজী হয়েছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2007, 07:51 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

অক্টোবর ১২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- প্রথমবার প্রস্তাবে 'না' করে দিয়েছিলেন সালমান খান। ধারনা করা হয়েছিল, ঐশ্বরিয়ার মূর্তি আছে বলেই হয়তো মাদাম তুসোর মোমের ঘরে যেতে আগ্রহী নন তিনি। কিন্তু ওখানে থাকা মানে যে আরো অনেক বিখ্যাত ব্যাক্তিদের কাতারে ঠাঁই পাওয়ার মর্যাদা লাভ, সেটা একটু দেরিতে হলেও বুঝেছেন বলিউড তারকা। ফলে দ্বিতীয় প্রস্তাবে বিনাবাক্যে রাজী হয়েছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের। অস্ট্রিয়াতে সুভাষ ঘাইয়ের 'ম্যায় যুবরাজ' ছবির শুটিং শেষে বৃহস্পতিবার ভোরে মুম্বাই ফিরে এসেছেন তিনি। এখন তার মোর্মের মুর্তিটি কেমন হবে সেটা নিয়েই গবেষণা করছেন বন্ধুদের সঙ্গে। মাদাম তুসোর একটি কারিগরি ও অলংকারিক দল এ সপ্তাহের শেষদিকে তারকার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে হাজির হবেন তার শরীরের মাপ ও আনুষঙ্গিক বিষয় সম্পর্কে তথ্য উপাত্ত নিতে। খালি গা বা গেঞ্জি ও জিনস পরিহিত মূর্তিই সালমানকে তুলে ধরার জন্য যথেষ্ট। তবে মাদাম তুসো চাইছে স্যুট পরা সালমানকে। সালমান তার বোন আলভিরা অগ্নিহোত্রীর সঙ্গে এ নিয়ে আলাপ করছেন। সালমান চান তার সৌভাগ্যের প্রতীক ব্রেসলেটটিও ঠাঁই পাক মূর্তির সঙ্গে। একইরকম ব্রেসলেট সালমানের ভাই আরবাজ খানও পরেন। তাদের বাবা সালিম খানও বহুদিন ধরে ওইরকম ব্রেসলেট পরেছেন। মূর্তির সঙ্গে সালমানের দুটি ডেনিমের জিন্স প্যান্টও যাবে তুসোর মোমের ঘরে। ২০০৮ সালের জানুয়ারিতে সালমানের মোমের মূর্তিটি উন্মোচন করা হবে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/২২৫৫ ঘ.