২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গা পূজায় হ্যারির মূর্তি, দিল্লীর কোর্টে রোলিং এর মামলা

বিখ্যাত হ্যারি পটার সিরিজের লেখিকা জে কে রোলিং দিল্লি হাই কোর্টে কোলকাতা ভিত্তিক এক দুর্গা পূজা আয়োজকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পটার লেখিকার অভিযোগ ওই আয়োজক তার পূজা মন্ডপে অনুমতি না নিয়েই পটার সিরিজের চরিত্রগুলির মূর্তি ব্যবহার করেছে। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2007, 07:50 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

অক্টোবর ১২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বিখ্যাত হ্যারি পটার সিরিজের লেখিকা জে কে রোলিং দিল্লি হাই কোর্টে কোলকাতা ভিত্তিক এক দুর্গা পূজা আয়োজকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পটার লেখিকার অভিযোগ ওই আয়োজক তার পূজা মন্ডপে অনুমতি না নিয়েই পটার সিরিজের চরিত্রগুলির মূর্তি ব্যবহার করেছে। খবর ভারতীয় ওয়েবসাইটের। অভিযোগের প্রেক্ষিতে বিচারপতি সঞ্জয় কিষান কাউল ওই পূজা কমিটির বিরুদ্ধে নোটিশ জারি করেন। ১২ অক্টোবর পূজা শুরুর আগে অভিযুক্তকে তার বক্তব্য পেশ করার আদেশ দিয়েছে আদালত। অভিযোগ পত্রে বলা হয়, কোলকাতার সল্ট লেকের এক পূজা কমিটি তাদের প্যান্ডেলে হ্যারি পটার সিরিজের কিছু চরিত্রের মূর্তি ব্যবহার করে। এর ফলে রোলিং এর ইন্টেলেকচুয়াল প্রপার্টি অধিকার ভঙ্গ করেছে তারা। ওই পূজা মন্ডপটি সাজানো হয়েছে সিরিজের হোগার্টের ক্যাসেলের আদলে। এর ভিতরে হ্যারি পটার ছাড়াও হ্যাগ্রিড, হেজউইগসহ বেশ কটি চরিত্রের মূর্তি স্থাপন করা হয় সেখানে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/২২৪৮ ঘ.