২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুত সেরে উঠছেন সুচিত্রা সেন

খুব দ্রুত সেরে উঠছেন সুচিত্রা সেন। বৃহস্পতিবার তার অবস্থা আগের তুলনায় অনেক ভালো হয়েছে। জ্বর এখন নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। তবে এখনো তাকে আরো ৪/৫দিন পর্যবেক্ষণে রাখা হবে। যে নার্সিং হোমে তিনি ভর্তি হয়েছেন সেখানের চিকিৎসকদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতের একাধিক ওয়েবসাইট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2007, 07:37 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

অক্টোবর ১২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- খুব দ্রুত সেরে উঠছেন সুচিত্রা সেন। বৃহস্পতিবার তার অবস্থা আগের তুলনায় অনেক ভালো হয়েছে। জ্বর এখন নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। তবে এখনো তাকে আরো ৪/৫দিন পর্যবেক্ষণে রাখা হবে। যে নার্সিং হোমে তিনি ভর্তি হয়েছেন সেখানের চিকিৎসকদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতের একাধিক ওয়েবসাইট। মঙ্গলবার উচ্চ রক্তচাপ ও বেশ জ্বর নিয়ে বাংলা ছবির কিংবদন্তীর নায়িকা ওই নার্সিং হোমে ভর্তি হন। সেনের বয়স এখন ৭৬। হোমের সিইও পি ট্যান্ডন জানান, "সেন এখন অনেক ভালো আছেন। ওষুধ সেবনের পর সারা রাত তিনি ভালো ঘুমিয়েছেন। এখন তিনি অনেকটাই সুস্থ।" একটি মেডিকেল টিম নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা করছেন। ট্যান্ডন জানান, সেনের জ্বর এখন নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। তাকে নিয়ে উদ্বেগের কোন কারণ নেই। ভালো যত