অক্টোবর ১০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বলিউডে জোর গুজব, নায়ক হচ্ছেন আদনান সামি ! গুঞ্জন সত্যি হলে সঞ্জয়লীলা বানসালির বোন পরিচালক বেলা সেগালের হাত ধরেই নায়ক হিসেবে বলিউডে অভিষেক হচ্ছে তার। ছবিটি সঞ্জয়লীলা বানসালি এবং ভূষন কুমার যৌথভাবে তৈরি করবেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি না হলেও বেলা জানিয়েছেন, "এটা সত্যি যে আমাদের ছবির মাধ্যম আদনান নায়ক হিসেবে আবির্ভূত হচ্ছেন। এটা সংগীতনির্ভর একটি রোমান্টিক ছবি। আমরা এখন ছবির নায়িকা বাছাই করছি।"
তিনি আরো জানান, আগামী বছরের পয়লা আমারা ছবির শুটিং শুরু হবে। তবে দুই তিন সপ্তাহের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষনা আসবে।
এর আগে ১৯৯৫ সালে সামি 'সারগাম' নামে একটি উর্দু ছবিতে অভিনয় করেন। সায়ীদ নূর পরিচালিত ছবিতে তার সঙ্গে অভিনয় করেন তার জেবা বখতিয়ার, নাদিম, মোস্তফা কোরেশী, দীবা।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এমআইআর/ ২০০২ ঘ
bdnews24