২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এ্যালবাম বের করার প্রস্তুতি নিচ্ছেন ইন্ডিয়ান আইডল এর প্রতিযোগীরা

ইন্ডিয়ান আইডল এর প্রতিযোগী চ্যাং, পারলিন, সুহিত এবং অভিষেকের একটি যৌথ অ্যালবাম তৈরি হতে যাচ্ছে। চ্যাং জানিয়েছেন, অ্যালবাম বের করা উপলক্ষে তাদের প্রশিক্ষন চলছে। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2007, 02:16 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

অক্টোবর ১০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ইন্ডিয়ান আইডল এর প্রতিযোগী চ্যাং, পারলিন, সুহিত এবং অভিষেকের একটি যৌথ অ্যালবাম তৈরি হতে যাচ্ছে। চ্যাং জানিয়েছেন, অ্যালবাম বের করা উপলক্ষে তাদের প্রশিক্ষন চলছে। খবর ভারতীয় ওয়েবসাইটের। পেশায় ডাক্তার ইন্ডিয়ান আইডল প্রতিযোগী মায়াং চ্যাং এর রোগী এবং ভক্তদের জন্য দাওয়াই হচ্ছে তার অসাধারন মিষ্টি কন্ঠের গান। এই প্রতিযোগী মঞ্চে ওঠা মাত্রই সমস্ত জাতি 'চিংগো মিংগো' বলে উৎসাহ যোগাত। তার সদ্য লদ্ধ খ্যাতিতে আনন্দিত চ্যাং জানান, " এটি সত্যি ভালোলাগার মতো বিষয় যে, মানুষ এখন আমাদের চিনতে পারছে। আমি ইন্ডিয়ান আইডলে ভালো করেছি এবং পরবর্তীতেও ভালো করতে চাই। এটি সত্যিই উদ্দীপনাদায়ক।' চলতি সময়ে ডাক্তার চ্যাং কী করছেন এমন প্রশ্নের জবাবে হাসতে হাসতে চ্যাং বলেন, "ডাক্তার চ্যাং অবসর নিয়েছে, যেহেতু গায়ক চ্যাংকে অনেক দূর যেতে হবে তাই। আমার কন্ঠ ভালো কিন্তু সংগীত বিষয়ে ভালো জ্ঞান থাকাও দরকার । একজন গায়ক হিসেবে আমি আমার ক্রটিগুলো অতিক্রম করতে চাই। ইন্ডিয়ান আইডলের সময় আমার লক্ষ্য থাকতো প্রত্যেক পারফরমেন্সে ভালো করার কিন্তু তখন আমার দক্ষতার অভাব ছিল। এখন আমি সবদিকেই ভালো করতে চাই।" ডাক্তার চ্যাং অবসর নেয়ায় তার রোগীদের কী হবে -- এ প্রসঙ্গে আন্তরিক হেসে চ্যাং জানান , " আমার রোগীরা নিশ্চিত আশাহত হবে। কিন্তু আমার গান যখন তাদের মুখে হাসি ফোটাবে তখন সেটাও এক ধরনের চিকিৎসা হবে।" চিনয় এবং চ্যাং এর একসঙ্গে গাওয়ার বিষয়ে চ্যাং জানান, "আলিশা ম্যাম এখন ব্যস্ত রয়েছেন। আমি তার সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করছি ভালো কিছুই হবে।" ভবিষৎ পরিকল্পনা সম্পর্কে চ্যাং জানান , " আমার অনেক বড় পরিকল্পনা আছে ভবিষ্যতে। পারলিন, সুহিত এবং অভিষেককে নিয়ে আমরা একটা ব্যন্ড গঠনের চিন্তা করেছি।" চ্যাং আরো জানান, " সনি বিএমজি বিভিন্ন বিষয়ে এখন আমাদের প্রশিক্ষণ দিচ্ছে। আমরা আমাদের প্রথম এ্যালবামের প্রস্তুতি নিচ্ছি। আমরা এখনো জানি না এ্যালবামটি কবে ছাড়া হবে।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এফবি/এমআইআর/২০০১ ঘ