অক্টোবর ১০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- পক্ষাঘাতের শিকার হয়ে বোম্বে হাসপাতালে ভর্তি হয়েছেন জগজিৎ সিং, মঙ্গলবার ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত এমন খবরের সত্যতা অস্বীকার করেছেন হাসপাতালের চিকিৎসকরা। তারা বলেছেন, হাসপাতালে গজল গায়ক এসেছিলেন, তবে মাথা ব্যাথা আর শারিরীক দূর্বলতার অভিযোগই করেছেন তিনি। খবর ভারতীয় ওয়েবসাইটের।
হাসপাতালের মুখপাত্র আশিষ তিওয়ারি বলেন, "সোমবার সিংকে হাসপাতালে নিয়ে আসা হয়। আইসিইউতে নিয়ে চিকিৎসকরা তাকে পরীক্ষা করেন। কিছু টেস্টও করা হয়। তার কোন রকমের প্যারালাইটিক স্ট্রোক হয়নি।"
সোমবার স্ত্রী চিত্রা সিংকে নিয়ে হাসপাতালে আসেন ৬৬ বছর বয়স্ক গজল গায়ক। মাথাব্যথা ও দূর্বলতার অভিযোগ করেন তিনি চিকিৎসকের কাছে। তিওয়ারি বলেন, "উনি এখন সুস্থ। আজ আমরা তাকে প্রাইভেট ওয়ার্ডে স্থানান্তর করেছি।"
ভারতের অন্যতম গজল গায়ক জগজিৎ সিং ২৪ সেপ্টেম্বর ইসকন টেম্পলে তার সর্বশেষ অ্যালবাম 'করুণা'র উদ্ধোধন করেন। তার উল্লেখযোগ্য গজলগুলোর মধ্যে রয়েছে 'হেঁটো সে ছু লো তুম, মেরা গীত অমর কর দো', 'ঝুকি ঝুকি সি নজর', 'তুমকো দেখা তো' 'তুম ইতনা যো মুসকুরা রাহেহো' ইত্যাদি।
স্ত্রী চিত্রা সিং এর সঙ্গে মিলে ভারতে গজলের পূনর্জাগরণ সৃষ্টি করেছেন জগজিৎ। দেশ ও দেশের বাইরে এই জুটির অসংখ্য ভক্ত রয়েছে। তবে মুম্বাইয়ে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ছেলে বিবেক এর মৃত্যুর পরে চিত্রা সিং গান গাওয়া বন্ধ করে দিয়েছেন। কিন্তু জগজিৎ সেই শোক ভোলার জন্যই বেশি করে আঁকড়ে ধরেছেন গজলকে।
২০০৬ সালে ভারতের সঙ্গীত জগতের সবচেয়ে বেশি করদাতা হিসেবে জগজিৎ সিংকে বিবেচনা করা হয়। তার আয়ের অধিকাংশই বিভিন্ন দাতব্য কাজে ব্যয় করেন তিনি।
এদিকে জগজিৎ এর অসুস্থতার খবর শুনে তার বন্ধু, সহকর্মী ও ভারতের বিশিষ্ট গীতিকার গুলজার তাকে একটি বার্তা পাঠিয়েছেন। গুলজার জানান, "আজ সকালে আমি তাকে একটি বার্তা পাঠিয়েছি, তাতে লিখেছি, দয়া করে বাহাদুর শাহ এর লাগতা নাহি দিল মেরা ধরনের গজল না শুনে বেদি জালায়লের মতো গান শোনো। তাহলে সুস্থ হয়ে উঠবে।"
গুলজারের মতে, মৃত্যুচিন্তাকে এড়ানোর সবচেয়ে ভালো উপায় হলো তাকে নিয়ে উপহাস করা। তিনি বলেন, "জগজিৎ এর রক্তচাপ আসলেই অনেক নেমে গিয়েছিল। ওর স্ট্রোকও হতে পারতো। তবে বোম্বে হাসপাতালে ওর এক বন্ধু বিশেষ যত
bdnews24