২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তৈরি হচ্ছে অ্যানাকোন্ডার সিকুয়েল

অ্যানাকোন্ডার পরপর দুটি সিকুয়েলের কাজে হাত দিতে যাচ্ছে ছবির প্রযোজনা সংস্থা সনি। লুইস লোসার মূল ছবিটির পাত্রপাত্রী কেউ থাকবে না নতুন সিকুয়েলে। খবর মার্কিন ওয়েবসাইটের। সিকুয়েল দুটির নায়ক হবেন ডেভিড হ্যাসেলহফ। তার সঙ্গে থাকবেন ক্রিস্টাল অ্যালেন, জন রিজ ডেভিস ও গোলটান বুটুক। ছবি পরিচালনা করবেন ডন ই ফন্টলিরয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2007, 08:18 AM

Updated : 26 Aug 2022, 08:46 PM

অক্টোবর ৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- অ্যানাকোন্ডার পরপর দুটি সিকুয়েলের কাজে হাত দিতে যাচ্ছে ছবির প্রযোজনা সংস্থা সনি। লুইস লোসার মূল ছবিটির পাত্রপাত্রী কেউ থাকবে না নতুন সিকুয়েলে। খবর মার্কিন ওয়েবসাইটের। সিকুয়েল দুটির নায়ক হবেন ডেভিড হ্যাসেলহফ। তার সঙ্গে থাকবেন ক্রিস্টাল অ্যালেন, জন রিজ ডেভিস ও গোলটান বুটুক। ছবি পরিচালনা করবেন ডন ই ফন্টলিরয়। ওল ফ্লুফি এক ভাড়াটে মার্সেনারি। এক বিলিওনিয়ার তাকে প্রস্তাব দেয় যে, কালান্তক ব্যাধির চিকিৎসায় কাজে লাগতে পারে এমন এক বিষধর সাপ ধরে এনে দিতে হবে। বিনিময়ে সে পাবে পুরস্কার। প্রস্তাবে রাজী হয়ে ফ্লুপি অভিযানে বের হয়। এরপর ঘটতে থাকে একের পর এক শ্বাসরুদ্ধকর ঘটনা। ছবির অধিকাংশই চিত্রায়িত হবে রোমানিয়ায়। ডিভিডিতে ছাড়ার আগে সাইফাই চ্যানেলে ছবির প্রিমিয়ার হবে। দক্ষিন আমেরিকার গভীর অরণ্যের নদী ও জলাশয় ছাড়াও আর্জেন্টিনায় ১০০ থেকে ১৫০ ফুট দীর্ঘ অ্যানাকোন্ডার দেখা মেলে। আর্জেন্টিনার অ্যানাকোন্ডার রং হলদেটে হয়ে থাকে। ছবিতে সাধারনত অ্যানাকোন্ডা সম্পর্কে অনেক ভুল তথ্য উপস্থাপন করা হয়। যেমন, অ্যানাকোন্ডা আক্রান্ত বা বিপদাপন্ন বোধ না করলে আক্রমণ করে না। কিন্তু ছবিতে দেখা যায় এর উল্টো। বিশালাকৃতির এই সাপের গতি মাটিতে খুবই ধীর, দৌড়রত মানুষের তুলনায় অনেক কম। ছবিতে তার গতি ক্ষিপ্র। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/১৩৪৭ ঘ