২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে জগজিৎ সিং

উপমহাদেশের বিখ্যাত গজল গায়ক জগজিৎ সিং পক্ষাঘাতগ্রস্ত হয়ে সোমবার বোম্বের এক হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল সূত্র জানিয়েছে মস্তিষ্কে রক্ত সঞ্চালন কমে যাওয়ায় তিনি পক্ষাঘাতের শিকার হয়ে পরেন। তবে অসুস্থতা একেবারে প্রাথমিক পর্যায়ে বলে তার গুরুতর কোন ক্ষতি হবে না। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2007, 07:18 AM

Updated : 26 Aug 2022, 08:46 PM

অক্টোবর ৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- উপমহাদেশের বিখ্যাত গজল গায়ক জগজিৎ সিং পক্ষাঘাতগ্রস্ত হয়ে সোমবার বোম্বের এক হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল সূত্র জানিয়েছে মস্তিষ্কে রক্ত সঞ্চালন কমে যাওয়ায় তিনি পক্ষাঘাতের শিকার হয়ে পরেন। তবে অসুস্থতা একেবারে প্রাথমিক পর্যায়ে বলে তার গুরুতর কোন ক্ষতি হবে না। খবর ভারতীয় ওয়েবসাইটের। ৬৬ বছর বয়স্ক গায়ককে হাসপাতালে নিয়ে আসেন তার স্ত্রী গজল গায়িকা চিত্রা সিং। জগজিৎ অস্বাভঅবিকরকম দূর্বল বোধ করছেন বলে অভিযোগ করেন চিত্রা। তখন ওই ইনস্টিটিউটের নিউরোসার্জন কেকি টারেল তার স্বাস্থ্য পরীক্ষা করেন। কিছু পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় গজল গায়কের মস্তিষ্কে রক্ত সঞ্চালন কম হচ্ছে। ডাক্তার দ্রুত তাকে কিছু ওষুধ সেবনের পরামর্শ দেন। টারেল জানান, সময়মতো ওষুধ সেবন না করলে তিনি স্ট্রোকের শিকার হতে পারতেন। টারেল বলেন, "সিং আমার পুরান রোগী। মাস ছয়েক আগেও তার এরকম অবস্থা হয়েছিল। নিয়মিত ওষুধ সেবন না করাই এর মূল কারণ।" পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য তাকে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে বলে জানান তিনি। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৩০৯ ঘ