অক্টোবর ৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- প্রথমবারের মতো একই ফিতায় বন্দী হচ্ছেন সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী খালিদ ও বাপ্পা। অ্যালবামের নাম 'বলো না বিদায়'।
অ্যালবামে মোট ১০টি গান থাকবে। গানগুলোর গীতিকার ও সুরকার শফিক তুহিন। অ্যালবামটির ক'টি গানের শিরোনাম এরকম : 'মেঘলা ক্ষণে', 'বনের পাখি', 'সাতকাহন', 'বিদায়', 'স্বপ্নলোকের পড়শী' ইত্যাদি।
দু'একদিনের মধ্যে সাউন্ডটেকের ব্যানারে অ্যালবামটি বেরুবে।
নতুন এ অ্যালবাম সম্পর্কে এর আয়োজক শফিক তুহিন জানান, "বাপ্পা ও খালিদ দুজনেরই শ্রোতাদের কাছে আলাদা গ্রহনযোগ্যতা রয়েছে। দুজনই মেলোডি ধারার গান করেন। ফলে নতুন অ্যালবামে আমি এ ধরনের কিছু গানই সৃষ্টি করেছি।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৭২৩ ঘ.
bdnews24