২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাইগার এনার্জি ড্রিংসের সিক্যুয়াল বিজ্ঞাপনেও আইয়ুব বাচ্চু

জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর টাইগার এনার্জি ড্রিংকের বিজ্ঞাপনটি প্রতিদিনই বিভিন্ন চ্যানেলে দেখানো হচ্ছে। তার ভক্তসহ সব শ্রেণীর দর্শকের কাছে বিজ্ঞাপনটি এখন ব্যাপক জনপ্রিয়। এ বিজ্ঞাপনের মাধ্যমে তিনি প্রতিদিনই টিভির পর্দায় দর্শকদের মাঝে উপস্থিত থাকছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2007, 11:23 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর টাইগার এনার্জি ড্রিংকের বিজ্ঞাপনটি প্রতিদিনই বিভিন্ন চ্যানেলে দেখানো হচ্ছে। তার ভক্তসহ সব শ্রেণীর দর্শকের কাছে বিজ্ঞাপনটি এখন ব্যাপক জনপ্রিয়। এ বিজ্ঞাপনের মাধ্যমে তিনি প্রতিদিনই টিভির পর্দায় দর্শকদের মাঝে উপস্থিত থাকছেন। জনপ্রিয় এ বিজ্ঞাপনটির সিক্যুয়াল নির্মিত হতে যাচ্ছে এবার । আর আইয়ুব বাচ্চু ভক্তদের জন্য সুসংবাদ হচ্ছে টাইগার এনার্জি ড্রিংসের সিক্যুয়াল বিজ্ঞাপনটিতেও মডেল হিসেবে থাকছেন তিনি। আইয়ুব বাচ্চুকে নিয়ে টাইগার এনার্জি ড্রিংসের প্রথম বিজ্ঞাপনটি নির্মাণ করেন রিপন খান। নতুন এ বিজ্ঞাপনটি নির্মাতাও তিনি। ইতিমধ্যেই এ সিক্যুয়াল বিজ্ঞাপনটির জিঙ্গেল তৈরি করা হয়েছে। জিঙ্গেল তৈরি করেছেন রিপন খান নিজে। শীঘ্রই বিজ্ঞাপনটির শুটিং শুরু হবে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এসএন/১৭১৬ ঘ.