২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করণ জোহরের পরবর্তী ছবিতে শাহরুখ ও কাজল

শাহরুখ খান আর করণ জোহর অনেক দিন ধরেই ঘনিষ্ঠ বন্ধু। এই দুই বন্ধু এবার সিদ্ধান্ত নিয়েছেন, ৯/১১ এর পরে এশিয় মুসলিমদের দুদর্শার চিত্র তুলে ধরতে একটি ছবি বানাবেন। এই নির্মিতব্য ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শাহরুক খান ও কাজল। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2007, 11:15 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

অক্টোবর ০৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- শাহরুখ খান আর করণ জোহর অনেক দিন ধরেই ঘনিষ্ঠ বন্ধু। এই দুই বন্ধু এবার সিদ্ধান্ত নিয়েছেন, ৯/১১ এর পরে এশিয় মুসলিমদের দুদর্শার চিত্র তুলে ধরতে একটি ছবি বানাবেন। এই নির্মিতব্য ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শাহরুক খান ও কাজল। খবর ভারতীয় ওয়েবসাইটের। ছবির নাম হবে 'মাই নেম ইজ খান'। যেখানে শাহরুখ খান একজন মুসলিমের চরিত্রে অভিনয় করবেন। ছবিতে দেখা যাবে, শাহরুখের নামের শেষ অংশ খান হবার কারণে তাকে সন্ত্রাসী ভেবে আটক করা হচ্ছে। এই ছবিটি করণ জোহরের আগের সামাজিক ছবির মতো নয়। বরং কিছুটা সিরিয়াস বিষয় নিয়ে এবার নেমেছেন করণ। আশা করা হচ্ছে, এই ছবিতে কাজল শাহরুখের বিপরীতে অভিনয় করবেন। এই মুহুর্তে শাহরুখ 'শিবাজি', 'রোবট', এবং 'মুন্নাভাই' ছবির কাজে ব্যস্ত আছেন। ধারণা করা হচ্ছে, আগামী বছর এই ছবির শুটিং শুরু হবে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৭১১ ঘ.