২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের নাটকে একসঙ্গে আলমগীর-সুবর্ণা

আফসানা মিমির জনপ্রিয় মেগা সিরিয়াল 'কাছের মানুষ' এর পর দীর্ঘ বিরতিতে আবারো জুটি হয়ে ঈদের নাটকে ফিরছেন চিত্রনায়ক আলমগীর ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। নাটকের নাম 'পনেরই সেপ্টেম্বর'। নাটকটির রচিয়তা মাসুম রেজা আর নির্মাতা সাইদুল আনাম টুটুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2007, 10:34 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

অক্টোবর ৬ (বিডিনিউটটুয়েন্টিফোরডটকম) -- আফসানা মিমির জনপ্রিয় মেগা সিরিয়াল 'কাছের মানুষ' এর পর দীর্ঘ বিরতিতে আবারো জুটি হয়ে ঈদের নাটকে ফিরছেন চিত্রনায়ক আলমগীর ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। নাটকের নাম 'পনেরই সেপ্টেম্বর'। নাটকটির রচিয়তা মাসুম রেজা আর নির্মাতা সাইদুল আনাম টুটুল। নাটকটির কাহিনী এগিয়েছে পারিবারিক টানাপড়েনকে কেন্দ্র করে। ২০০০ সালের একটি দিনের কথা ভুলতে পারে না উর্মি। মেয়ে অদিতার বয়স যখন ৭, একাকীত্বে বিষন্ন অদিতার কচি হাতে লেখা একটি মাত্র চিঠির কারণে আশিক ও উর্মির সংসারে ভাঙনের সুর বেজে ওঠে। আশিক উর্মিকে চাকরি ছেড়ে অদিতার প্রতি আরো বেশি যত