২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'জান ভি দো ইয়ারো' এর সিকুয়েলে ওম পুরি

আজ থেকে ২৪ বছর আগে পরিচালক কুন্দন শাহ 'জান ভি দো ইয়ারো' বানিয়েছিলেন। এতোদিন পর বলিউডের সেই পরিচালক আবার ওই ছবির সিকুয়েল বানাচ্ছেন। এই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন প্রখ্যাত অভিনেতা ওম পুরি। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2007, 08:09 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

অক্টোম্বর ০৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- আজ থেকে ২৪ বছর আগে পরিচালক কুন্দন শাহ 'জান ভি দো ইয়ারো' বানিয়েছিলেন। এতোদিন পর বলিউডের সেই পরিচালক আবার ওই ছবির সিকুয়েল বানাচ্ছেন। এই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন প্রখ্যাত অভিনেতা ওম পুরি। খবর ভারতীয় ওয়েবসাইটের। ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত 'জান ভি দো ইয়ারো' সে সময়ে খুব জনপ্রিয়তা পেয়েছিল। বলা হয়ে থাকে এটা সর্বকালের সেরা ছবিগুলোর মধ্যে এটি একটি। এর সিকুয়েল তৈরি হচ্ছে দেখে ওম পুরি খুব খুশি। ওম পুরি মনে করেন, এই সিকুয়েলের কাজটা ততো সহজ হবে না। তিনি জানান, "কুন্দন শাহ পরিচালিত ২৪ বছর আগের 'জান ভি দো ইয়ারো' ছবির সিকুয়েল তৈরি হচ্ছে দেখে আমরা অনেকেই বেশ রোমাঞ্চিত। ছবিটি সমকালীন কিছু প্রথা নিয়ে কমেডি ধাঁচের ছবি এবং এ কারণে বর্তমান পরিবেশে এটা তৈরি একটু সমস্যাজনক।" ওম আরো জানান, সিকুয়েলের নাম এখনো নির্ধারিত হয়নি। আর এখানে তার চরিত্রটা বড়ো কিছু নয়। কিন্তু তিনি এই ছবিতে চুক্তি বদ্ধ হয়েছেন স্রেফ আজিজ মির্জার সঙ্গে কাজ করার জন্য। তিনি বলেন, "আমি চিত্রনাট্য না পড়েই এই কাজের জন্য রাজী হয়েছি। আমি এর আগে আজিজের সঙ্গে কাজ করিনি। এই কারণে আমি তার সাথে কাজ করতে ইচ্ছুক। ছবিতে আমার ভূমিকা নায়ককে একটা শপিং মল তৈরিতে সাহায্য করা।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৩৫৯ ঘ