নিউইয়র্ক, অক্টোবর ৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- বিশ্বে অজস্র সেলিব্রিটি ম্যাগাজিন রয়েছে। প্রায় প্রতি সপ্তাহে সেগুলির প্রচ্ছদে তারকাদের মুখচ্ছবি দেখা যায়। ফর্বসডটকম জানিয়েছে, এসব প্রচ্ছদ কন্যাদের মধ্যে শীর্ষ আসনটি দখল করে আছেন হলিউড তারকা জেনিফার অ্যানিস্টন।
বিখ্যাত 'ফ্রেন্ডস' টেলিসিরিজের সাবেক এই তারকার পরের স্থানটি নিয়েছেন তার সাবেক স্বামী ব্রাড পিট। তালিকার শীর্ষ ১০ তারকার মধ্যে ব্রাডই একমাত্র পুরুষ তারকা। প্রথম ৬ জনের মধ্যে আছেন অভিনেত্রী স্কারলেট জোহানসেন, পিটের বান্ধবী অ্যাঞ্জেলিনা জোলি, রিজ উইদারস্পুন ও কেটি হোমস।
৬ টি বিখ্যাত সাময়ীকির ৬ মাসের সংখ্যা বিচার করে এই তালিকা প্রণয়ন করেছে ফর্বসডটকম। সাময়ীকিগুলো হলো পিপল, স্টার, ইউএস উইকলি, ইন টাচ, ওকে এবং লাইফ অ্যান্ড স্টাইল।
ফর্বসডটকম জানায়, "তালিকা প্রণয়নের সময় আমরা নন - সেলিব্রিটি ও কোলাজ প্রচ্ছদগুলিকে বাদ দিয়েছি। একইভাবে বাদ পরেছে বিশেষ সংখ্যাগুলি।"
"এরপর আমরা সাময়ীকির গড় বিক্রির সঙ্গে তুলনা করেছি একেক জন সেলিব্রিটির প্রচ্ছদে থাকা সংখ্যাগুলির বিক্রির সঙ্গে।"
জরিপে দেখা গেছে, ৬ মাসে পপ তারকা ব্রিটনি স্পিয়ারস প্রচ্ছদ কন্যা হয়ে এসেছেন ১৮ বার। কিন্তু বিক্রির বিচারে দেখা যায়, তিনি বেশি আবেদন জাগাতে পারেননি।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/১৬৫১ ঘ
bdnews24